প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ জুন ২০২৪ ২০:৪৭ পিএম
তাপসী পান্নু।
সেলফি তুলতে আসা ভক্তদের সঙ্গে বিবাদে জড়িয়ে সমালোচনার মুখে দক্ষিণ ভারতীয় সিনেমার সুপারস্টার রামচরণ। সেই ঝড় না থামতেই একই কারণে নতুন করে সমালোচনায় বলিউড তারকা তাপসী পান্নু।
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, সেলফি তোলার জন্য এক তরুণ তাপসীর পেছনে ছুটছেন। তাপসী তাকে পাত্তা না দিয়ে উল্টো বিরক্তি প্রকাশ করেন। ওই তরুণ তাপসীর গাড়ি পর্যন্ত ছুটে যান। কিন্তু তাপসী তাতেও সাড়া না দিয়ে তরুণের মুখের ওপর গাড়ির দরজা বন্ধ করে দেন।