× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পলাশ-অংকনের নতুন গান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ জুন ২০২৪ ২০:২১ পিএম

পলাশ-অংকনের নতুন গান

ইতিমধ্যে দেবর-ভাবি সিরিজের একাধিক গান করে আলোচনায় এসেছেন গামছা পলাশ ও অংকন ইয়াসমিন জুটি। তাদের এই দেবর-ভাবির রসায়ন, খুনসুটি শ্রোতা-দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।  

দর্শকদের প্রত্যাশাকে মাথায় রেখেই এই জুটি গান করে যাচ্ছেন নিয়মিত। এরই ধারাবাহিকতায় এবারের ঈদুল আজহায় ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে প্রকাশ পাচ্ছে তাদের দেবর-ভাবি সিরিজের নতুন গান ‘দেওরা আমার চাকরি পাইছে’।

রাসেল কবীরের গীতিকবিতায় সুর দিয়েছেন গামছা পলাশ। আর সংগীতায়োজনে ছিলেন তরিক। গানটির ভিডিও নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত। ভিডিওতে দেবরের ভুমিকায় গামছা পলাশ ও ভাবির ভুমিকায় দেখা যাবে অংকন ইয়াসমিনকে। 

গানটি নিয়ে অংকন ইয়াসমিন বলেন, 'খুবই মজার একটি গান। দেবর-ভাবি সম্পর্কের মধুরতা, অধিকার ও আবদারের মিশেল গানে গানে তুলে ধরার চেষ্টা করেছি আমরা। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।'

পলাশ বললেন, 'অংকন ও আমার কন্ঠে শ্রোতা-দর্শক যে ঘরানার গান শুনতে পছন্দ করে তার পারফেক্ট কম্বিনেশন হলো এই গানটি।  একদম শ্রোতাদের মনের মত একটি গান করার চেষ্টা করেছি।'

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায় ঈদ আয়োজনে বৃহস্পতিবার (১৩ জুন) তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয় ‘দেওরা আমার চাকরি পাইছে’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে দেশি ও আর্ন্তজাতিক একাধিক অ্যাপে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা