প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ জুন ২০২৪ ১৫:০৭ পিএম
কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা দর্শন থুগুদীপা।
হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা দর্শন থুগুদীপা। মঙ্গলবার দর্শনের সঙ্গে তার বান্ধবী পবিত্রা গৌড়সহ আরও ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ভারতের গণমাধ্যমগুলো বলছে, ৯ জুন কামাক্ষীপালা পুলিশ থানার অন্তর্গত একটি খাল থেকে উদ্ধার হয় ৩৩ বছর বয়সি রেণুকাস্বামীর মরদেহ। তিনি দর্শনের সহযোগী ছিলেন। বেঙ্গালুরুর পুলিশ কমিশনার বি দয়ানন্দ বলেছেন, এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। তদন্ত করতে গিয়ে দর্শনের নাম উঠে এসেছে।