× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাতের মুঠোয় রাজকুমার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ জুন ২০২৪ ১১:৩০ এএম

রাজকুমার সিনেমার একটি গানের দৃশ্যে শাকিব খান। ছবি : সংগৃহীত

রাজকুমার সিনেমার একটি গানের দৃশ্যে শাকিব খান। ছবি : সংগৃহীত

অপেক্ষার পালা শেষ। আজ বৃহস্পতিবার দুপুর থেকে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে দেখা যাবে সুপারস্টার শাকিব খানের বহুল আলোচিত সিনেমা ‘রাজকুমার’। মাত্র ২৪ টাকায় দেখা যাবে গত রোজার ঈদে মুক্তি পাওয়া এ সিনেমাটি। দেশের দর্শকরা বঙ্গ অ্যাপ ডাউনলোড করে কিংবা ওয়েবসাইটে লগইন করে সিনেমাটি উপভোগ করতে পারবেন। এছাড়া দেশের বাইরে থেকেও দর্শকরা নির্ধারিত পদ্ধতিতে পেমেন্ট করে ‘রাজকুমার’ দেখার সুযোগ পাবেন। 

এক তরুণের যুক্তরাষ্ট্রে যাওয়ার জার্নি এবং তার প্রেম ও পরিবারের প্রতি আবেগের গল্প উঠে এসেছে এই সিনেমায়। গত ঈদ-উল-ফিতরে মুক্তি পেয়েছিল হিমেল আশরাফ পরিচালিত চলচ্চিত্র ‘রাজকুমার’। 

এটি ‘প্রিয়তমা’ টিমের দ্বিতীয় সিনেমা। নাম ভূমিকায় শাকিব খান। আর প্রযোজনায় ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে আরশাদ আদনান। মুক্তির পর দেশের প্রেক্ষাগৃহে বেশ ভালো সাড়া পায় শাকিব খান অভিনীত সিনেমাটি। এছাড়া যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, আরব আমিরাতসহ বিভিন্ন দেশে মুক্তি পেয়েছিল। তবে বড় পর্দায় যারা দেখার সুযোগ পায়নি, তাদের জন্য হাতের মুঠোয় আসছে ‘রাজকুমার’। আগামী ১৩ জুন সিমেমাটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে। সম্প্রতি বঙ্গর ফেসবুক পেইজে এই ছবির অফিসিয়াল পোস্টার মুক্তির মাধ্যমে এই খবর জানানো হয়।

এ বিষয়ে বঙ্গর চিফ কন্টেন্ট অফিসার জনাব মুশফিকুর রহমান মঞ্জু বলেন, রোজার ঈদে ‘রাজকুমার’ সবচেয়ে ভালো ব্যবসা করেছে। দর্শকও ছবিটি নিয়ে আগ্রহী। বহু দর্শক অনলাইনে ছবিটি দেখার জন্য মুখিয়ে আছে। এজন্যই আমরা ও ছবিটির প্রযোজক দুই পক্ষই চাই ছবিটা আবার দর্শকদের দেখার সুযোগ করে দিতে। ‘রাজকুমার’ আমাদের পক্ষ থেকে দর্শকদের জন্য ঈদের উপহার।

আরশাদ আদনানের ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে নির্মিত ‘রাজকুমার’ সিনেমায় শাকিব খানের নায়িকা মার্কিন যুক্তরাষ্ট্রের কোর্টনি কফি। এছাড়াও আছেন তারিক আনাম খান, মাহিয়া মাহি, দিলারা জামান, ডা. এজাজ, ফারুক আহমেদ, এরফান মৃধা শিবলু প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা