× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেখা মিলবে নতুন দীঘির

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ জুন ২০২৪ ০৯:৫০ এএম

প্রার্থনা ফারদিন দীঘি

প্রার্থনা ফারদিন দীঘি

কোরবানির ঈদে মুক্তি দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত পিছিয়ে গেছে সিয়াম অভিনীত ‘জংলি’। মুক্তি পিছিয়ে গেলেও সিনেমাটি নিয়ে আলোচনা থামছেই না। সর্বশেষ এই সিনেমা নতুন করে আলোচনায় এসেছে যে খবরে- সেটি হলো এই সিনেমায় সিয়ামের বিপরীতে দেখা যাবে প্রার্থনা ফারদিন দীঘিকেও। কী চরিত্রে অভিনয় করেছেন দীঘি- এ নিয়ে বেশ কৌতূহল সৃষ্টি হয়েছে তার ভক্তদের মাঝে। কিন্তু বিষয়টি নিয়ে বেশ লুকোচুরি খেলছেন ‘জংলি’ সিনেমা সংশ্লিষ্টরা। 

দীঘি কী ধরনের চরিত্রে অভিনয় করেছেন জানতে চাইলে সিনেমাটির পরিচালক এম রাহিম গণমাধ্যমকে বলেন, ‘দীঘির চরিত্রটি নিয়ে এখনই বিস্তারিত জানাতে চাই না। এটুকু বলতে পারি, দর্শক পর্দায় অন্য এক দীঘিকে দেখবে। চরিত্রের জন্য দীঘি নিজেকে তৈরি করেছে নতুনভাবে, অনেক পরিশ্রম করেছে।’ কেবল পরিচালক নন, জংলি সিনেমার চরিত্র নিয়ে রহস্য জমিয়ে রেখেছেন দীঘি নিজেও। এ ব্যাপারে এখনও কোনো বক্তব্য মেলেনি নায়িকার। ‘জংলি’ সিনেমার গল্প লিখেছেন পরিচালক নিজেই। চিত্রনাট্য করেছেন মেহেদী হাসান মুন ও সেঁজুতি সাহা। মূল ভূমিকায় অভিনয় করেছেন সিয়াম। তার বিপরীতে আছেন নায়িকা শবনম বুবলী। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ। সিনেমার গানগুলো লেখার পাশাপাশি সুর ও সংগীতায়োজন করেছেন সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ। এই চারটি গান অ্যালবাম আকারে আসবে বলেও জানা গেছে। ২০১৬ সালের পর এটিই হবে প্রিন্স মাহমুদের প্রথম অ্যালবাম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা