× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেতৃত্বে আরশাদ আদনান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ জুন ২০২৪ ১১:৩৭ এএম

আপডেট : ১০ জুন ২০২৪ ১১:৫২ এএম

টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নতুন কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা। প্রবা ফটো

টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নতুন কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা। প্রবা ফটো

টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টেলিপ্যাব) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আরশাদ আদনান। সাধারণ সম্পাদক হয়েছেন সাজ্জাদ হোসেন দোদুল। গত শনিবার রাজধানীর একটি অভিজাত ক্লাবে দ্বিবার্ষিক সম্মেলনে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনের পর সংগঠনের নতুন কমিটিও ঘোষণা করা হয়।  

সভাপতি নির্বাচিত হওয়ার পর আরশাদ আদনান গণমাধ্যমকে বলেন, ‘বর্তমান ডিজিটাল যুগে ইউটিউব কনটেন্ট নীতিমালা না মেনে প্রচার করা হচ্ছে। দায়িত্ব নেওয়ার পর এ বিষয়েই প্রথম কাজ করব। সবাইকে নিয়ে বসে সবকিছু নীতিমালার ভেতরে আনব। দ্বিতীয়ত একুশে টেলিভিশনের কাছে দীর্ঘ সময় ধরে বেশ কিছু প্রযোজকের টাকা বকেয়া রয়েছে। এ ব্যাপারে টেলিভিশন কর্তৃপক্ষকে চিঠি দেব। আমরা প্রযোজকদের স্বার্থরক্ষায় কাজ করব।’

সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন দোদুল বলেন, এবার ডায়নামিক সভাপতি পেয়েছি। এখন আমাদের ইশতেহার পূরণ করা সহজ হবে। নতুন কমিটিতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন রোকেয়া প্রাচী ও মীর ফকরুদ্দিন ছোটন। সহ-সাধারণ সম্পাদক হয়েছেন আশরাফুল আলম বাবলু, সাংগঠনিক সম্পাদক অনন্য ইমন, অর্থ সম্পাদক সঞ্জিদ সরকার, দপ্তর সম্পাদক ফারুক মাহমুদ, প্রচার ও প্রকাশনা মাসুদ করীম সুজন ও আইনবিষয়ক সম্পাদক মোখলেসুর রহমান। নির্বাহী সদস্যরা হলেনÑ মনোয়ার পাঠান, সাজু মুনতাসির, রাজু আলীম, জাহাঙ্গীর হোসেন বাবর ও আইনুল ইসলাম চঞ্চল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা