× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কবে ফিরছেন রুক্মিণী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ জুন ২০২৪ ১৩:৫৬ পিএম

রুক্মিণী মৈত্র।

রুক্মিণী মৈত্র।

টালিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্র যে কটি সিনেমায় অভিনয় করে খ্যাতি পেয়েছেন তার মধ্যে অধিকাংশ সিনেমায় অভিনেত্রীর বিপরীতে দেখা গেছে নায়ক দেবকে। তাই ‘দেবের নায়িকা’ হিসেবে তকমা জুটেছে রুক্মিণীর। পাশাপাশি দেব-রুক্মিণীর রসায়ন নিয়েও উঠেছে গুঞ্জন। তারা বিয়ে করেছেন, এমনকি তাদের একটি সন্তান আছে বলেও গুঞ্জন উঠেছে বহুবার।

সম্প্রতি ভারতের একটি গণমাধ্যমে একান্ত সাক্ষাৎকার দিয়েছেন রুক্মিণী। এ সময় কথা ওঠে অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে; মুখ খোলেন দেবের সঙ্গে তার সম্পর্ক নিয়ে। বিয়ে নিয়ে কী চিন্তাভাবনা- এমন প্রশ্নে রুক্মিণী জানান, যে বছর মিডিয়া তার এই বিয়ে নিয়ে মাথা ঘামাবে না, সেই বছরেই শুভ কাজটি সেরে নেবেন অভিনেত্রী। বলেন, ‘আমার মা জিজ্ঞেস করে না, তোমরা জানতে চাইছ কেন? দেখ যেদিন মনে হবে আমি বিয়ের জন্য প্রস্তুত, তখন করে নেব।’

রুক্মিণী আরও বলেন, ‘বিয়ে লুকিয়ে রাখতে একদমই বিশ্বাসী নই। আমি জীবনে যে পদক্ষেপই নিয়েছি সামনাসামনি নিয়েছি। সবে কাজ শুরু করেছি। এত ব্যস্ততা রয়েছে যে, বিয়ের প্ল্যান করা সম্ভব নয়। যখন হবে, তখন হবে। কিন্তু বিয়ের চেয়ে আগে কমিটমেন্টটা বেশি জরুরি।’

দেবের সঙ্গে রুক্মিণীর বিয়ে হয়ে গেছেÑ এমন গুঞ্জন নিয়ে অভিনেত্রী বলেন, ‘ওহ গড! এটা যে কোথা থেকে আসছে! গুগলেও পৌঁছে গেল। শুধু তাই নয়, একটা বাচ্চার কথাও আছে, সে আমার ভাগ্নি। যেহেতু ভাগ্নি আমাইরার সঙ্গে এত ছবি, ওকে আমার বাচ্চা বানিয়ে দিয়েছে।’

রুক্মিণীর ব্যস্ততা এখন তার আসন্ন ছবি ‘বুমেরাং’-এর প্রচার নিয়ে। আগামী ৭ জুন মুক্তি পাচ্ছে চলচ্চিত্রটি। সেখানে রুক্মিণীর বিপরীতে অভিনয় করেছেন জিৎ। যেখানে নিশা-রোবটের দ্বৈত চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে রুক্মিণীর ক্যারিয়ারে বড় চমক হতে চলেছে এই ছবি।

সম্প্রতি সামাজিক মাধ্যমে টাক মাথার ছবি শেয়ার করেছিলেন রুক্মিণী। মূলত ‘বুমেরাং’ চলচ্চিত্রের দ্বৈত চরিত্রের একটি চরিত্র রোবটের জন্য এমন চেহারায় আসছেন তিনি। রুক্মিণীর এমন বিরল লুকে তার ভক্ত অনুরাগীরাও বেশ সাড়া দিয়েছেন। কেউ কেউ তো অভিনেত্রীর এই চরিত্রকে অনুকরণ করে ন্যাড়া হয়েও দেখিয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা