× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লিওনার্দোর জন্মদিনের পার্টিতে নেই জিজি হাদিদ

প্রবা ডেস্ক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২২ ১২:২৮ পিএম

আপডেট : ১৫ নভেম্বর ২০২২ ১৪:২১ পিএম

লিওনার্দোর সঙ্গে জিজির প্রেমের গুঞ্জন রয়েছে। ছবি : সংগৃহীত

লিওনার্দোর সঙ্গে জিজির প্রেমের গুঞ্জন রয়েছে। ছবি : সংগৃহীত

ব্রিটিশ সংগীতশিল্পী জায়ান মালিকের সঙ্গে বিচ্ছেদের পর হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিওর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন সুপার মডেল জিজি হাদিদ। এমন গুঞ্জন শোনা যাচ্ছে অনেকদিন ধরেই।

এ গুঞ্জনের মধ্যেই লিওনার্দো ডিক্যাপ্রিওর ৪৮তম জন্মদিন উদযাপনে এক জমকালো পার্টির আয়োজন করা হয় বেভারলি হিলসের প্রাইভেট ম্যানশনে।

হলিউডের অনেক তারকাই পার্টিতে উপস্থিত হলেও দেখা যায়নি জিজি হাদিদকে। তার আগমন, পার্টিতে অবস্থান, কিংবা পার্টি ছেড়ে যাওয়ার কোনো ছবিই নেই।

এতে অনেক নেটিজেনই ভাবছেন, জিজি ও লিওনার্দোর প্রেমের সম্পর্ক নিছক গুজব। তবে আউটলেটের প্রতিবেদনে বলা হয়েছে, তারা দুজন জিজির সাবেক প্রেমিক জায়ান মালিকের অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভালোবাসা প্রকাশ্যে প্রদর্শন না করার চেষ্টা করছেন।

জায়ান মালিকের সঙ্গে জিজি হাদিদ 

প্রতিবেদনটিতে বলা হয়, জিজি জায়ানের অনুভূতি সম্পর্কে সচেতন হওয়ার চেষ্টা করছেন। জায়ানের সঙ্গে জিজির দীর্ঘদিনের সম্পর্কে তাদের এক মেয়ে রয়েছে।

তবে জন্মদিনের অনুষ্ঠানে জিজি না গেলেও গিয়েছেন ক্যাপ্রিওর ঘনিষ্ঠ বন্ধু টোবে ম্যাগুইরে, লেব্রন জেমস এবং তার স্ত্রী সাভানা।

সংগীতশিল্পী অ্যাডেলের বয়ফ্রেন্ড রিচ পুল, রেবেল উইলসন এবং তার বান্ধবী রামোনা, ব্র্যাডলি কুপার, অ্যাড্রিয়েন ব্রডি, নিকি হিলটনসহ আরও অনেকে।

অস্কারজয়ী অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর জন্মদিন ১১ নভেম্বর। তবে জন্মদিনের পার্টি উদযাপন করা হয় ১৩ নভেম্বর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা