× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারাদেশ বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বুবলীও থাকছেন এবার ঈদে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ জুন ২০২৪ ১৩:০৬ পিএম

শবনম বুবলী। ছবি : ফেসবুক থেকে নেওয়া

শবনম বুবলী। ছবি : ফেসবুক থেকে নেওয়া

ঈদের বাকি দুই সপ্তাহের কম; অথচ এখনও ‘তুফান’ ও ‘ময়ূরাক্ষী’ ছাড়া আর কোনো সিনেমার তেমন প্রচার চোখে পড়ছে না। এবার মুক্তির তালিকায় যুক্ত হলো ‘রিভেঞ্জ’। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা ও প্রযোজক মোহাম্মদ ইকবাল। ইতোমধ্যে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে সিনেমাটি।

মোহাম্মদ ইকবাল বলেন, ‘‘অনেক দিন ধরে ‘রিভেঞ্জ’ মুক্তির জন্য সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম। আসছে ঈদুল আজহায় মুক্তির পরিকল্পনা করেছি। ইতোমধ্যে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছি।’’

অ্যাকশনধর্মী এই সিনেমায় জুটি হয়ে অভিনয় করেছেন জিয়াউল রোশান ও শবনম বুবলী। আরও আছেন মিশা সওদাগর, দীপা খন্দকার, কাজী হায়াৎ প্রমুখ। নির্মাতা জানিয়েছেন, ঈদের ১০ দিন আগে থেকে প্রচারণা শুরু হবে সিনেমাটির। গত বুধবার সিনেমাটি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে বলে নিশ্চিত করেছেন নির্মাতা মোহাম্মদ ইকবাল। তিনি বলেন, ‘সিনেমাটি দেখে সংশ্লিষ্টরা আনকাট ছাড়পত্র দিয়েছেন।

‘তা ছাড়া সেন্সর বোর্ড সদস্য খোরশেদ আলম খসরু ভাই ফোন করে সিনেমাটির প্রশংসা করেছেন। একজন নির্মাতা হিসেবে এটাই আমার সার্থকতা। ঈদুল আজহা ঘিরে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছি। সেভাবেই সব কাজ চলছে। আশা করছি, আমার সিনেমাটি দর্শকদের নিরাশ করবে না।’

সিনেমাটিতে বুবলী অভিনয় করেছেন পুলিশ কর্মকর্তার ভূমিকায়। তার বিপরীতে রয়েছেন রোশান। বুবলী-রোশান ছাড়াও এতে মিশা সওদাগর, দীপা খন্দকার, সীমান্ত প্রমুখ অভিনয় করেছেন।

আসছে ঈদে মুক্তির মিছিলে আছে শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমা। 

রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ অ্যাকশন ধাঁচের সিনেমা। এতে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, নাবিলা, চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর। সিনেমাটিতে নব্বইয়ের দশকের একজন গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান।

দেশের শীর্ষ নায়ক শাকিব খানকে নিয়ে দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর ‘লড়াই’-এর কথা কারোরই অজানা নয়। আসছে ঈদে অপু বিশ্বাসের কোনো সিনেমা মুক্তি না পেলেও মুক্তি পেতে পারে শবনম বুবলী অভিনীত ‘রিভেঞ্জ’ সিনেমাটি। ব্যক্তিগত জীবনে শাকিব খান-শবনম বুবলীর ‘লড়াই’ সকলের জানা। কেউ কাউকে যেন সহ্যই করতে পারে না। এবার সিনেমার মাঠের ‘লড়াই’ কেমন হবে, কার সিনেমা দর্শকপ্রিয়তায় এগিয়ে যাবে, সেটা দেখার বিষয়।

উল্লেখ্য, এখন পর্যন্ত ঈদে মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা এসেছে রায়হান রাফীর ‘তুফান’, রাশীদ পলাশের ‘ময়ূরাক্ষী’ ও এম রাহিমের ‘জংলি’ সিনেমার। এর মধ্যে গত শনিবার রাতে মুক্তির তালিকা থেকে নাম তুলে নিয়েছে এম রাহিমের ‘জংলি’।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা