× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকায় আসছেন অর্জুন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ জুন ২০২৪ ১২:৫০ পিএম

অর্জুন রামপাল। ছবি : সংগৃহীত

অর্জুন রামপাল। ছবি : সংগৃহীত

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা অর্জুন রামপাল। ভারতের পাশাপাশি বাংলাদেশেও রয়েছে এই নায়কের বহু ভক্ত-অনুরাগী। তার এ দেশের ভক্তদের জন্য আছে দারুণ এক সুখবর। ১৪ বছর পর আবারও বাংলাদেশের মাটিতে পা রাখতে চলেছেন অর্জুন রামপাল। ২০১০ সালে একবার বাংলাদেশে এসেছিলেন তিনি। সেসময় তার সঙ্গে ছিলেন বলিউড বাদশা শাহরুখ খান ও রানী মুখার্জি। তবে এবার একাই আসছেন অর্জুন। খবরটি নিজেই জানিয়েছেন অভিনেতা।

এক ভিডিওবার্তায় অর্জুন রামপাল বলেন, ‘হাই ঢাকা, আমি অর্জুন রামপাল, যারা আমাকে চেনেন না। আনন্দের সঙ্গে জানাচ্ছি, আজ আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে আমার। যাদের আমন্ত্রণে আসছি, তাদের আয়োজন আমার বেশ ভালো লেগেছে। আশা করছি, আপনারা সবাই থাকবেন, সবার সঙ্গে খুব সুন্দর একটা সময় কাটবে।’

জানা গেছে, আজ ৭ জুন একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের ফ্যাশন শোতে অংশ নিতে ঢাকায় আসছেন অর্জুন রামপাল। সেখানে শো স্টপার হিসেবে থাকবেন এই বলিউড অভিনেতা। সম্প্রতি অর্জুন রামপাল চাইল্ড রাইটস অ্যান্ড ইউ-এর (সিআরওয়াই) জন্য ১৫ মিলিয়ন ডলার সংগ্রহ করে বেশ প্রশংসিত হয়েছেন। সিআরওয়াই একটি অলাভজনক সংস্থা, যারা শিশুদের স্বাস্থ্য ও শিক্ষার অধিকার নিয়ে কাজ করে থাকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা