× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরিবেশ রক্ষায় নায়ক ফেরদৌসের বৃক্ষ রোপন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ জুন ২০২৪ ২৩:৫৫ পিএম

পরিবেশ রক্ষায় নায়ক ফেরদৌসের বৃক্ষ রোপন

আজ ৬ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় ধানমন্ডি ২৭-এ সংলগ্ন ধানমন্ডি বয়েজ স্কুল মাঠে কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা আয়োজনে শিশু কিশোরদের মাঝে গাছের চারা বিতরন ও বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা ১০ আসনের সংসদ সদস্য অভিনেতা ফেরদৌস আহমেদ। 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে 'গাছ লাগান,পরিবেশ বাঁচান‌' শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার সভাপতি শিরিন আক্তার মঞ্জুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জুয়েল। বিশেষ অতিথি ছিলেন, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ জাকারিয়া জাকা। 

প্রধান আলোচক ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব মো. নূরুল ইসলাম পিএসসি। সাংস্কৃতিক সম্পাদক দুলাল খানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন লেক সার্কাস উচ্চ বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল মান্নান, বিএডিসি, ঢাকা রিজিয়নের নির্বাহী প্রকৌশলী মোঃ ওয়াহিদুল ইসলাম এবং ধানমণ্ডি গভ: বয়েজ হাইস্কুলের প্রধান শিক্ষক ফরিদা ইয়াছমিনসহ অনেকে। 

প্রধান অতিথি ফেরদৌস আহমেদ বলেন, 'আমাদের মতো গাছেরও প্রাণ আছে। আমরা চলাফেরা করতে পারি কিন্তু তারা পারে না। আর এটি আবিষ্কার করেছেন আমাদের দেশের গর্ব, বিজ্ঞানী স্যার জগদিস চন্দ্র বসু। আমরা সেই গাছ কেটে উজার করছি, পরিবেশ ধ্বংস করছি। আজকে যে, এত তাপদাহ, এর আসল কারণ অবাধে বৃক্ষ নিধন। আজ থেকে আমরা শপথ নিই, আর বৃক্ষ নিধন নয়, পরিবেশ রক্ষায় বেশি বেশি বৃক্ষ রোপন করবো। গাছকে ভালোবাসবো, গাছের যত্ন নিবো। আর তাই  মাননীয় প্রধানমন্ত্রী যথার্থই বলেছেন, গাছকে সন্তানের মতো লালন পালন করুন।'

প্রধান অতিথিসহ সম্মানিত অতিথিদের ধন্যবাদ জানিয়ে সভা শেষ করেন কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার সভাপতি শিরিন আক্তার মঞ্জু।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা