প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ জুন ২০২৪ ১৫:০৭ পিএম
মার্কিন র্যাপার কেনি ওয়েস্ট। ছবি : সংগৃহীত
প্রখ্যাত মার্কিন র্যাপার কেনি ওয়েস্টের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মামলা করেছেন তার সাবেক সহকারী লরেন পিসোত্তা। লরেনের দাবি, কেনি তাকে যৌন হয়রানিমূলক মেসেজ ও ভিডিও পাঠাতেন।
২০২১ সালে লরেনকে ১০ লাখ ডলার বার্ষিক বেতনে সার্বক্ষণিক ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ দেন ২৪টি গ্র্যামি অ্যাওয়ার্ডজয়ী কেনি। ২০২২ সালের সেপ্টেম্বরে পদোন্নতি দেওয়ার কয়েক দিন পরেই তাকে বরখাস্ত করা হয়। লরেন অভিযোগ করেছেন, তাকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয়েছে এবং প্রতিশ্রুত ৩০ লাখ ডলার এখনও পাননি। এ অভিযোগ নিয়ে কেনি এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি।