× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পপগুরু স্মরণে বিশেষ কনসার্ট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ জুন ২০২৪ ১১:৩৪ এএম

পপসম্রাট আজম খান।

পপসম্রাট আজম খান।

আজম খানের চলে যাওয়ার ১৩ বছর পূর্ণ হলো গতকাল। ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১১ সালের ৫ জুন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পপসম্রাট।

কিংবদন্তি এই শিল্পী স্মরণে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে বিশেষ কনসার্ট। রাজধানীর কারওয়ান বাজারের ঢাকা ট্রেড সেন্টার অডিটোরিয়ামে আজ সন্ধ্যা ৬টায় শুরু হবে ‘গুরু অব রক : আ ট্রিবিউট টু আজম খান’ শীর্ষক এ কনসার্ট। ‘দ্য অ্যাটেনশন নেটওয়ার্ক’ আয়োজিত এ কনসার্টে গাইবেন আজম খানের ভাতিজা সংগীতশিল্পী আরমান খানসহ কয়েকজন উদীয়মান শিল্পীও। কনসার্টের টিকিটের মূল্য ৬০০ টাকা। আজম খানের বড় ভাই কিংবদন্তি সংগীত পরিচালক আলম খানের সন্তান কণ্ঠশিল্পী আরমান খান। তিনি জানান, আজম খানের ১২-১৫টি গান গাওয়ার পাশাপাশি তাকে উৎসর্গ করে তৈরি করা ‘গুরুরে’ গানটি এ কনসার্টে গাইবেন আরমান। কনসার্টে আজম খানের দুই কন্যা ও পুত্রও উপস্থিত থাকবেন। আরমান খান বলেন, ‘এ কনসার্টে পারফরম করার জন্য আমি ও আমার ব্যান্ড কোনো পারিশ্রমিক নিচ্ছি না।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা