× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাটকের নাম ভূমিকায় গরু!

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ জুন ২০২৪ ১৪:০৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ঈদে শত শত নাটক নির্মাণ হয় বটে, কিন্তু চিত্রনাট্যে থাকে না রমজান কিংবা কোরবানির ছায়া। সারা বছরের মতো ঈদেও নাটকের গল্পে প্রেম-বিরহ আর ঠাট্টা-তামাশার বাড়াবাড়ি লক্ষ করা যায়।

দর্শকদের এমন অভিযোগ কিংবা আকাঙ্ক্ষার কথা বিবেচনা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি। প্রতিষ্ঠানটির ব্যানারে কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে বিশেষ নাটক ‘মাস্তান’। যার নাম ভূমিকায় থাকছে একটি গরু! আরও আছেন মুশফিক আর ফারহান, তানিয়া বৃষ্টি, মনিরা মিঠু, সমু চৌধুরী প্রমুখ। 

আব্রাহাম তামিমের গল্প, চিত্রনাট্য ও সংলাপে ‘মাস্তান’ নির্মাণ করেছেন রুবেল আনুশ।

নির্মাতা বলেন, ‘এটিও প্রেমেরই নাটক। যে প্রেমে মা আছেন, প্রেমিকাও আছেন। আবার গৃহপালিত গরুটিও থাকছে। চিত্রনাট্যটি দারুণ। এতে যেমন প্রেম আছে, বিরহটাও থাকছে। কোরবানির ঈদের রেশটুকুও রাখার চেষ্টা করেছি। আশা করছি ঈদের অনেক নাটকের মাঝে আমাদের গল্পটি ব্যতিক্রম আলো ছড়াবে দর্শক দৃষ্টিতে।’ প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, কোরবানির ঈদের প্রথম দিন থেকে সপ্তাহজুড়ে সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে এক ডজন ঈদের বিশেষ নাটক ও ওয়েব সিনেমা। যার মধ্যে অন্যতম তালিকায় আছে ‌‘মাস্তান’।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা