প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ জুন ২০২৪ ১৪:০৬ পিএম
বাবা হলেন বলিউডের জনপ্রিয় তারকা বরুণ ধাওয়ান। ছবি : সংগৃহীত
বাবা হলেন বলিউডের জনপ্রিয় তারকা বরুণ ধাওয়ান। গত সোমবার সন্ধ্যায় মুম্বাইয়ের একটি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী নাতাশা দালাল। বিয়ের তিন বছর পর ঘর আলো করে নতুন অতিথি এলো এই দম্পতির ঘরে। ভারতের গণমাধ্যমগুলো জানিয়েছে, প্রসব বেদনা ওঠায় সোমবার সকালেই নাতাশাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকেই নাতনি হওয়ার সুখবর সবার সঙ্গে ভাগ করে নেন বরুণের বাবা ডেভিড ধাওয়ান।
পরে ইনস্টাগ্রামে একটি ভিডিও কার্ড পোস্ট করে বরুণ লেখেন, ‘আমাদের মেয়েকে পেয়েছি আমরা। মা এবং শিশুর জন্য এত শুভকামনার জন্য আপনাদের ধন্যবাদ।’
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বরুণ ধাওয়ান জানিয়েছিলেন, তিনি বাবা হতে চলেছেন। সেখানে দেখা গিয়েছিল স্ত্রীর বেবিবাম্পে চুমু খাচ্ছেন বরুণ। তাদের সেই ঘোষণা অনুযায়ী এ সপ্তাহেই তাদের প্রথম সন্তান আসার কথা ছিল, আর তাই-ই হলো।