× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইধিকা এবার রাজের সঙ্গে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ জুন ২০২৪ ১০:১৩ এএম

শরিফুল রাজ ও ইধিকা পাল।

শরিফুল রাজ ও ইধিকা পাল।

ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে বাংলাদেশের দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। তাকে নিয়ে ‘সাহেব’ নামে নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছে ভার্সেটাইল। এটি পরিচালনা করবেন সাইফ চন্দন। তবে এই সিনেমায় ইধিকার বিপরীতে দেখা যাবে না শাকিব খানকে।

ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান গত সোমবার তার জন্মদিনে নতুন এই সিনেমার ঘোষণা দিয়ে জানালেন, এই ছবিতে ইধিকার বিপরীতে দেখা যাবে শরিফুল রাজকে। সিনেমায় ছবির উপদেষ্টা হিসেবে থাকবেন হিমেল আশরাফ। ২০২৫-এর রোজার ঈদে ছবিটি মুক্তি পাবে।

নির্মাতা সূত্রে জানা গেছে, ‘সাহেব’ হবে অ্যাকশন ধাঁচের ছবি। এই ছবিতে এমন কিছু থাকছে যা ইতঃপূর্বে বিশ্বের অন্যান্য দেশে দেখা গেলেও বাংলাদেশে দেখা যায়নি। 

প্রিয়তমার মতো এই ছবিও ব্যবসায়িকভাবে সফল হবে বলে আত্মবিশ্বাসী নির্মাতা সাইফ চন্দন। এর আগে তিনি আব্বাস, লোকালের পর সিনেমা নির্মাণ করেছেন। গণমাধ্যমকে সাইফ বলেন, প্রিয়তমা যেমন এদেশের চলচ্চিত্রের হিসাব বদলে দিয়েছিল, সেটা ছিল শুরু। এই ছবিটিও তেমনই একটি ছবি হওয়ার সম্ভাবনা রাখে। 

‘সাহেব’ চলচ্চিত্রের প্রি প্রোডাকশনের কাজ শুরু হয়েছে গত চার মাস আগে। আগামী জুলাই থেকে ছবিটির শুটিং শুরু হবে। ঢাকা, সাভারসহ দেশের বিভিন্ন অঞ্চলে এর শুটিং হবে। এ ছাড়া দেশের বাইরের বেশকিছু লোকেশনে শুটিংয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা