× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাইফিনার বিচ্ছেদের গুঞ্জন থামল নতুন ভিডিওতে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ জুন ২০২৪ ১২:২৮ পিএম

সাইফ আলি খান ও কারিনা কাপুর খান।

সাইফ আলি খান ও কারিনা কাপুর খান।

বলিউডের অন্যতম আদর্শ দম্পতি হিসেবে ধরা হয় সাইফ আলি খান ও কারিনা কাপুর খানকে। তাদের ভক্তরা ভালোবেসে ডাকেন ‘সাইফিনা’। দুই ছেলে তৈমুর ও জাহাঙ্গীরকে নিয়ে তাদের সুখী সংসার। কিন্তু সম্প্রতি শোনা যাচ্ছিল সাইফ ও কারিনা নাকি আলাদা হতে চলেছেন। তাদের দাম্পত্যের বিচ্ছেদ হতে যাচ্ছে।

এ জল্পনার কারণ ছিল সাইফের হাতের ট্যাটু। আচমকাই অভিনেতার হাত থেকে উধাও হয়ে গিয়েছিল কারিনার নাম লেখা ট্যাটুটি। আর সেখানেই শুরু হয়েছিল এ জল্পনার।

কিন্তু সেই পুরোনো ট্যাটু আবার দেখা গেছে সাইফের হাতে। সেটা দেখেই খুশির হাওয়া ‌সাইফিনাভক্তদের মধ্যে। অনেকেই অনুমান করেছিলেন যে, সাইফ কাজের জন্যই হয়তো ট্যাটুটি ঢেকেছেন। আর এ ঘটনার পর মনে করা হচ্ছে তাদের সেই অনুমানই সঠিক।

রবিবার অভিনেতাকে তার বাড়ির বিল্ডিংয়ের সামনে দিয়ে হেঁটে যেতে দেখা যায়। তখনই তার হাতে হিন্দিতে স্ত্রী কারিনার নাম লেখা ট্যাটুটি আবার দেখা যায়। আর এ ট্যাটুকে নিয়েই যেহেতু জল্পনাকল্পনা তাই দ্রুত পাপারাজ্জিদের নজর কাড়ে সেটি। সেই ট্যাটুর ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় তারা প্রকাশ করার সঙ্গে সঙ্গেই এটি ভাইরাল হয়ে যায়। ভক্তরা হার্ট ইমোজিসহ নানা মন্তব্যে ভরিয়ে তোলেন কমেন্ট বক্স।

২০১২ সালে বিয়ে করেন কারিনা কাপুর ও সাইফ আলি খান। এটা সাইফের দ্বিতীয় বিয়ে। এর আগে প্রায় ১২ বছরের বড় অভিনেত্রী অমৃতা সিংকে বিয়ে করেছিলেন অভিনেতা।

২০০৪ সালে বিচ্ছেদ হয় তাদের। সাইফ ও অমৃতার দুই সন্তান রয়েছে। একজন সারা আলি খান, অন্যজন ইব্রাহিম আলি খান। সারাও বর্তমানে সিনেমায় যুক্ত।

এদিকে কারিনার সংসারে সাইফের রয়েছে দুই ছেলে তৈমুর আলি খান ও জাহাঙ্গীর আলি খান। ২০১৬ সালে জন্ম হয় তৈমুরের, ২০২১ সালে জন্মায় জাহাঙ্গীর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা