× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মায়ের কবরের পাশে শায়িত আকবর

যশোর সংবাদদাতা

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২২ ২০:০১ পিএম

আপডেট : ১৪ নভেম্বর ২০২২ ২০:৩৩ পিএম

জানাজার জন্য রাখা আকবরের মরদেহ। ছবি : প্রবা

জানাজার জন্য রাখা আকবরের মরদেহ। ছবি : প্রবা

যশোরে মায়ের কবরের পাশে কণ্ঠশিল্পী আকবরকে কবর দেওয়া হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) জোহরের নামাজের পর শহরের ধর্মতলা মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে কারবালা কবরস্থানে তাকে দাফন করা হয়।

এদিন দুপুর ২টার দিকে ঢাকা থেকে তার মরদেহ যশোর শহরতলীর সুজালপুরে গ্রামের বাড়িতে এসে পৌঁছায়। শেষবারের মতো তাকে দেখতে ভিড় করেন আত্মীয়স্বজন ও এলাকাবাসী।

আকবরের স্ত্রী কানিজ ফাতেমা জানান, ২০০৩ সাল থেকেই তিনি ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছিলেন। পাঁচ বছর আগে কিডনির সমস্যা বেড়ে গেলে স্টেজ শো বাদ দিতে হয় তাকে। এরপর কয়েক দফা হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল। পায়ে পচন ধরার কারণে অস্ত্রোপচার করে ডান পা কেটে ফেলতে হয়েছিল।

গত অক্টোবরের প্রথম সপ্তাহে ঢাকার বেটার লাইফ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আকবর। সেখান থেকে ১৯ অক্টোবর তাকে বাসায় নেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে ফের তাকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার (১৩ নভেম্বর) দুপুরে হাসপাতালটির আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

২০০৩ সালে যশোর এমএম কলেজের একটি অনুষ্ঠানে গান গেয়েছিলেন আকবর। সেই গান শুনে মুগ্ধ হয়ে বাগেরহাটের এক ব্যক্তি হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে চিঠি লিখে এই গায়কের কথা জানান। এরপর ‘ইত্যাদি’ কর্তৃপক্ষ আকবরের সঙ্গে যোগাযোগ করে। ওই বছর ইত্যাদিতে কিশোর কুমারের ‘একদিন পাখি উড়ে’ গানটি আলোচনায় নিয়ে আসে আকবরকে। পরে প্রথম মৌলিক গান ‘তোমার হাতপাখার বাতাসে’ তুমুল জনপ্রিয়তা এনে দেয় তাকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা