× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৈশাখী টেলিভিশনে শুরু হচ্ছে ক্রাইম অ্যান্ড ফলোআপ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ জুন ২০২৪ ১৯:৫৭ পিএম

আপডেট : ০২ জুন ২০২৪ ২০:৪০ পিএম

বৈশাখী টেলিভিশনে শুরু হচ্ছে ক্রাইম অ্যান্ড ফলোআপ

অন্যায়, অনিয়ম, অপরাধ, দুর্নীতি ও সমাজের নানা অসংগতি এবং চারপাশে ঘটে যাওয়া চিত্র নিয়েই শুরু হলো বৈশাখী টেলিভিশনের অনুসন্ধানমূলক পাক্ষিক আয়োজন ক্রাইম অ্যান্ড ফলোআপ। বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের পরিকল্পনায়, প্রোগ্রাম ম্যানেজার লিটু সোলায়মানের ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আলমগীর রাসেল।

আহসান কবিরের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানের গ্রন্থনা ও সঞ্চালনা করেছেন জে ইউ জুবায়ের। 

এটি প্রচার হবে প্রতি মাসের প্রথম ও তৃতীয় রবিবার রাত ৮টায়। রবিবার (২ জুন) অনুষ্ঠানের প্রথম পর্ব। অনুষ্ঠানের প্রথম পর্বে থাকছে রেমিট্যান্সযোদ্ধার মরদেহ নিয়ে ভোগান্তির আদ্যোপান্ত। মহরদেহ দেশে ফেরা নিয়ে নানা ভোগান্তির চিত্রই তুলে ধরা হয়েছে এতে।

বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন বলেন, 'প্রতিনিয়তই আমাদের চারপাশের অসংগতি আর সর্বনাশা বিষয়গুলো সাধারণ মানুষকে অসহায় করে তুলছে। সংঘটিত সব অপরাধ আর দুর্নীতির কারণে সরকারের সব উন্নয়ন কর্মকাণ্ড এবং সমৃদ্ধি যেন প্রতিনিয়তই বাধাগ্রস্ত হচ্ছে। এসব তুলে ধরতেই বৈশাখী টিভির নতুন প্রয়াস ক্রাইম অ্যান্ড ফলোআপ। আশা করি, এর মাধ্যমে ঘুণে ধরা সমাজ কিছুটা হলেও উপকৃত হবে, প্রতিষ্ঠিত হবে জবাবদিহি।'

নিজের কাজটা ভালোভাবে করে দেশপ্রেমের পরিচয় দেবে, জয় হবে সত্যের- এমনটাই আশা ব্যক্ত করেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা