× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৃজিত-মিথিলার সংসার ভাঙনের গুঞ্জন!

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২২ ১৮:৩২ পিএম

আপডেট : ১৪ নভেম্বর ২০২২ ১৮:৩৭ পিএম

সৃজিত-মিথিলার সংসার ভাঙনের গুঞ্জন!

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী, সংগীতশিল্পী, সমাজ সেবক ও মডেল রাফিয়াথ রশিদ মিথিলা। কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসানের সঙ্গে বিচ্ছেদের পর ভারতের জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। 

এবার তার এই সংসারেও ভাঙনের সুর উঠেছে। যার সূত্রপাত দুজনের আলাদা আলাদা ফেসবুক পোস্ট থেকে। সেগুলো নিয়ে নেট দুনিয়ায় চলছে শোরগোল। তবে চুপ হয়ে আছেন দুই তারকাই।

সৃজিত তার ফেসবুকে সম্প্রতি একটি মন খারাপের ছবি শেয়ার করেন। যার ক্যাপশনেও ছিল বিষাদ। জোন বায়েজের লেখা ‘ফেয়ারওয়েল অ্যাঞ্জেলিনা’ গানের লাইন জুড়ে দিয়েছেন তিনি।  গানের লাইনে লেখা- ‘এখানে রাগের দরকার নেই, এখানে দোষারোপের প্রয়োজন নেই। এখানে কিছু প্রমাণ করার নেই। সব কিছু একই রয়েছে, সৈকতে শুধুমাত্র একটা গাছ দাঁড়িয়ে রয়েছে... একা। বিদায় অ্যাঞ্জেলিনা। এবার বিদায় নিতে হবে।’ 

সৃজিতের পোস্টের পর শনিবার প্রায় একই সময়ে নিজের কিছু ছবি পোস্ট করেন অভিনেত্রী মিথিলা। ক্যাপশনে লেখেন, ‘কীভাবে তুমি জানো যে সেই প্রেম সত্যি? কীভাবে জানো সেই প্রেম ন্যায্য? সেই প্রেম আর নেই এটা জানার আগে সেই উত্তর খুঁজতে কতদূর তুমি যেতে পারো?’

এদিকে মিথিলার পোস্টে জানা যায় তিনি মেয়ে আইরাকে নিয়ে ব্যাংককে কোয়ালিটি টাইম কাটাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় মেয়ে আইরার একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। মা-মেয়ের ব্যাংকক ট্যুরে ছিলেন না সৃজিত মুখোপাধ্যায়ের। 

তবে দিন সাতেক আগেই একসঙ্গে ফ্রেমবন্দি হয়েছিল গোটা পরিবার। সবাই একসঙ্গে গিয়েছিলেন সিনেমা দেখতে। কিন্তু সৃজিত ও মিথিলার একটি পোস্ট ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা। প্রশ্ন উঠছে তাহলে কি ভেঙেই যাচ্ছে সৃজিত-মিথিলার সংসার?

প্রসঙ্গত, ২০১৯ সালে সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন রাফিয়াত রশিদ মিথিলা। মেয়ে আইরাকে নিয়ে ভারত ও বাংলাদেশ- দুই দেশেই থাকেন মিথিলা। তবে কিছুদিন আগে টলি পাড়ায় গুঞ্জন উঠে সেখানকার এক নতুন পরিচালকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী। বিষয়টি তখন দুজনই অস্বীকার করেন। ধারণা করা হচ্ছে, মুখে অস্বীকার করলেও সেই সম্পর্কের সূত্রেই দূরত্ব বেড়েছে সৃজিত-মিথিলার!

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা