× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিজের সুরে ফাহমিদা নবী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ জুন ২০২৪ ১৩:০৬ পিএম

সংগীতশিল্পী ফাহমিদা নবী।

সংগীতশিল্পী ফাহমিদা নবী।

আগামী ঈদে প্রকাশের জন্য নতুন গানে কণ্ঠ দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবী। গানের কথা এমন, ‘সেদিনও মুখর ছিল শব্দহীন কথারা, শুধু তোমাতে আমাতে কখনও তুখোড় ঝড় হয়ে কখনও শ্রাবণধারা।’ এমন কথার গানটি লিখেছেন ফারজানা রহমান।

গানটির সুর করেছেন ফাহমিদা নবী নিজেই। গানটির সংগীতায়োজন করেছেন সজীব দাস। গানটি প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, ‘ফারজানা রহমানের গানের কথা আমার এত বেশি ভালো লেগে যায় যে, মনের ভেতর থেকেই সুর চলে আসে। কী সুন্দর কথা গানের। মন ভরে যায়। ধন্যবাদ ফারজানা রহমানকে এত চমৎকার গীতিকবিতা লেখার জন্য। আমার বারবার একটা কথাই মনে হচ্ছিল যে, ফারজানা চমৎকার অনুভব নিয়ে গানটি লিখেছে। তবে আমার করা সুরটা কেমন হয়েছে, এটা শ্রোতারা ভালো বলতে পারবেন। সজীব সব সময়ের মতো মন দিয়ে ভালোবেসে কাজটি করেছে। আসলে ভালোবাসা থাকলে যেকোনো কাজ মনছোঁয়া হয়। সবাইকে বিশেষভাবে অনুরোধ করব, গানটি প্রকাশ পেলে যেন মন দিয়ে গানটি শোনেন। আশা করছি ভালো লাগবে সবার।’ এদিকে ফাহমিদা নবীর ভয়েস গ্রুমিং স্কুল ‘কারিগরি’ থেকে শিগগিরই তার লেখা ও সুরে শাকিল, শাম্মী, শাকিলা, পিলু, ফাল্গুনী, সোহেল, ফাহমিদার কণ্ঠে মৌলিক গান প্রকাশ করতে যাচ্ছেন। ফাহমিদা নবী জানান, এবারের ঈদেই একে একে ‘আনমোল প্রেজেন্টস’ ইউটিউব চ্য্যানেলে প্রকাশ পাবে। সবগুলো গানেরই সংগীতায়োজন করেছেন প্রয়াত বর্ণ চক্রবর্তী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা