× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এশিয়ার বৃহত্তম উৎসবে শিকলবাহা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ জুন ২০২৪ ১৩:৪৯ পিএম

এশিয়ার বৃহত্তম চলচ্চিত্র উৎসব সাংহাইয়ের ‘গোল্ডেন গবলেট’। এর মূল প্রতিযোগিতায় মনোনীত হয়েছে কামার আহমাদ সাইমনের প্রতীক্ষিত ছবি ‘শিকলবাহা’।

এশিয়ার বৃহত্তম চলচ্চিত্র উৎসব সাংহাইয়ের ‘গোল্ডেন গবলেট’। এর মূল প্রতিযোগিতায় মনোনীত হয়েছে কামার আহমাদ সাইমনের প্রতীক্ষিত ছবি ‘শিকলবাহা’।

এশিয়ার বৃহত্তম চলচ্চিত্র উৎসব সাংহাইয়ের ‘গোল্ডেন গবলেট’। এর মূল প্রতিযোগিতায় মনোনীত হয়েছে কামার আহমাদ সাইমনের প্রতীক্ষিত ছবি ‘শিকলবাহা’। ইউরোপের অন্যতম সম্মানিত চলচ্চিত্র প্রযোজনা সংস্থা জার্মানির উইডেম্যান ব্রোস এবং বাংলাদেশের স্টুডিও বিগিংয়ের যৌথ প্রযোজনায় নির্মিত ছবি এটি। ২০১৪ সালে কানের ‘লা ফ্যাব্রিক সিনেমা দ্যু মুন্দে’ নির্বাচিত ১০টির মধ্যে ছিল এ ছবির স্ক্রিপ্ট। তখন এর নাম ছিল ‘শঙ্খধ্বনি’।

এ ছবির জন্যই পর পর দুই বছর বার্লিন চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতামূলক প্রেস্টিজ গ্রান্ট ওয়ার্ল্ড সিনেমা ফান্ডের জন্য নির্বাচিত হয়েছিলেন কামার। এ ছাড়া গোটেবার্গ চলচ্চিত্র উৎসবের স্ক্রিপ্ট গ্রান্ট এবং জাতীয় চলচ্চিত্র অনুদান পেয়েছিল শিকলবাহা।

উৎসব কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, এ বছর সাংহাইতে প্রদর্শনের জন্য ১০৫ দেশ থেকে ৩ হাজার ৭০০টির বেশি চলচ্চিত্র জমা পড়ে। সেখান থেকে মূল প্রতিযোগিতার জন্য বাংলাদেশের শিকলবাহা ছাড়াও নির্বাচিত হয়েছে স্পেন, আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্স, ইতালি, জাপান, রাশিয়া, কাজাখস্তান ও ইরানের ১৪টি ছবি। এ নিয়ে বেশ উচ্ছ্বসিত নির্মাতা কামার আহমাদ সাইমন।

কামার আহমাদ সাইমন

১০ বছর কেন লাগল এ ছবি বানাতে? এমন প্রশ্নের জবাবে কামার বলেন, ‘শিকলবাহা আমার লেখা প্রথম স্ক্রিপ্ট। কিন্তু এটা শুরু করার আগেই “শুনতে কি পাও!” ছবিতে ঢুকে পড়েছিলাম। এরপর “নীল মুকুট”, “অন্যদিন...” এ ছবিগুলা বানাতে বানাতে অনেকটা সময় চলে গেছে। অনেকেই দেখি বছর বছর ছবি বানান, এটা আসলে আমার ক্যাপাসিটির বাইরে। ছবি নিয়ে আমার মধ্যে কোনো তাড়া কাজ করে না। বরং একটা ছবি নিয়ে বছরের পর বছর ডুবে থাকতে আমার বেশি ভালো লাগে।’

সাংহাইয়ে শিকলবাহা প্রিমিয়ারের নিজের অনুভূতি জানাতে গিয়ে শিকলবাহার প্রযোজক সারা আফরীন বলেন, ‘ইউরোপিয়ান প্রোগ্রামাররা বাংলাদেশের ছবি হিসেবে শিকলবাহার পোস্টারে হিজাব খুঁজেছিলেন। বিষয়টা ভালো লাগেনি। তাই এশিয়ার বৃহত্তম উৎসবের মূল প্রতিযোগিতার আমন্ত্রণ লুফে নিয়েছিলাম। নিজেদের মতো করে নিজেদের গল্প বলার চেষ্টা তো সেই “শুনতে কি পাও!”-এর সময় থেকেই ছিল।’

শিকলবাহার কেন্দ্রীয় রুবা চরিত্রে নতুন মুখ ফৌজিয়া করিম অনু অভিনয় করেছেন। তিনি জানিয়েছেন, ‘ক্যারিয়ারের প্রথম ছবিই যখন সাংহাইয়ের মতো মর্যাদাশীল প্রতিযোগিতার মূল বিভাগে ঠাঁই করে নেয় তখন আনন্দটা বলে বোঝানোর মতো না। আমি দারুণভাবে কৃতজ্ঞ ছবির পরিচালক কামার ভাইয়ের কাছে। তিনি আমাকে এ ছবিতে কাজের সুযোগ করে দিয়েছেন। শিকলবাহার সেটে গিয়ে শুটিং নিয়ে আমার ধারণা পুরোপুরিই পাল্টে গেছে। গোটা প্রসেসটাকে একটা সেমিস্টার কোর্স বলা যেতে পারে। মজার ব্যাপার হচ্ছে, কামার ভাই বা সারা আপা কখনওই চরিত্রটি কেমন হবে বলে দেননি। বরং আমাকে হেল্প করেছেন রুবাকে খুঁজে বের করতে।’

পরিচালক কামার আহমাদ সাইমন ও প্রযোজক সারা আফরীনের সঙ্গে শিল্পী ফৌজিয়া করিম অনুকেও উৎসবের শুরু থেকে শেষ পর্যন্ত ১০ দিনের আমন্ত্রণ জানিয়েছে সাংহাই চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ। এ সময় তাদের একটি প্রেস কনফারেন্স আর শিকলবাহার ওয়ার্ল্ড প্রিমিয়ার শেষে দর্শকের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেওয়ার কথা আছে। মূল প্রতিযোগিতার কুশলী হিসেবে চীনের প্রাচীনতম এ ইভেন্টের লাল গালিচায় আমন্ত্রণ আছে কামার, সারা ও অনুর। এর আগের বছরগুলোয় সাংহাই লাল গালিচা আলোকিত করেছেন কিয়ানু রিভস, নিকল কিডম্যান, নন্দিতা দাশ, প্রিয়াঙ্কা চোপড়া, ওয়াং ইবো, নিকোলাস কেজ, জেসন স্ট্যাথাম, মিশেল ইয়োহ, চাউ ইউন-ফ্যাট, জ্যাকি চ্যান, ব্র্যাডলি কুপার, ফ্যান বিংবিং, অ্যাঞ্জেলেবাবির, এং লি, ভিক্টর কোসাকোভোস্কির মতো আন্তর্জাতিক চলচ্চিত্র তারকারা।

এ বছর গোল্ডেন গবলেটের মূল প্রতিযোগিতার জুরি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন ভিয়েতনামি বংশোদ্ভূত ফরাসি জাতীয় পুরস্কার সিজার অ্যাওয়ার্ড ও কানে সেরা পরিচালক এবং ক্যামেরা দ্য’র বিজয়ী নির্মাতা ট্রান আনহুং। এর আগে নুরি বিলগে চেলান, আন্দ্রে জিয়াগিন্সভে, ওং কার-ওয়াওইয়ের মতো বিশ্বনন্দিত নির্মাতারা সাংহাইয়ের এ উৎসবের প্রতিযোগিতায় জুরি চেয়ারের দায়িত্ব পালন করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা