× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আসছে ফারিয়ার নতুন গান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ জুন ২০২৪ ১৩:৪৫ পিএম

নুসরাত ফারিয়া।

নুসরাত ফারিয়া।

ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া। গায়িকা হিসেবেও তার পরিচিতি আছে। বেশ কিছু গান প্রকাশ করে গায়কীর জানান দিয়েছেন। সেই সাফল্যের ধারাবাহিকতায় সুরকার ও সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদিরের সঙ্গে নিজের পঞ্চম গান নিয়ে হাজির হচ্ছেন তিনি। নিজের ইনস্টাগ্রামে এক পোস্টে ফুয়াদ বলেন, ‘ফারিয়া বলে আমি তার শৈশব সংগীতের নায়কদের একজন এবং সে নিজেকে চিমটি কেটেছিল কিন্তু আমাদের পারস্পরিক অনুভূতি একই। সে ভিন্ন ধাঁচের গান গেয়ে আন্তর্জাতিক মঞ্চ মাতিয়ে যাচ্ছে। এ ফ্যানগার্লিং চলতে থাকুক।’

সংগীত পরিচালক জানান, এ গানে তাদের সঙ্গে রয়েছেন তরুণ গায়ক সঞ্জয় ও বাঁধন। তবে গানের শিরোনাম, কিংবা কে লিখেছেন, গানটি কবে প্রকাশ পাচ্ছে এসব তথ্য পুরোপুরি গোপন রেখেছেন।

নুসরাত ফারিয়ার কণ্ঠে সর্বশেষ প্রকাশিত গান ‘বুঝি না তো তাই’। এ ছাড়া ফারিয়ার হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমা। তার মধ্যে অন্যতম মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘ফুটবল ৭১’ এটি পরিচালনা করবেন নির্মাতা অনম বিশ্বাস। এতে ফারিয়ার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা আরিফিন শুভকে।

এদিকে দীর্ঘদিন থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করে আসছেন ফুয়াদ আল মুক্তাদির। আর সেখান থেকে ভক্তদের উপহার দিয়ে আসছেন নতুন সব গান। সম্প্রতি তার পরিচালনায় প্রকাশ পেয়েছে স্প্রাইস নামে একটি গান। এতে কণ্ঠ দিয়েছেন এ সময়ের জনপ্রিয় গায়িকা জেফার রহমান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা