× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিকুলের পরিচালনায় নওশাবা

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২২ ১৬:৫৭ পিএম

আপডেট : ১৪ নভেম্বর ২০২২ ১৯:১৪ পিএম

নিকুলের পরিচালনায় নওশাবা

অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ গল্পনির্ভর চরিত্রে অভিনয় করে নিজের যোগ্যতার প্রমাণ অনেক আগেই রেখেছেন। বর্তমানে বেশকিছু কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন সিসিমপুরের ইকরি মিকরি চরিত্রে কণ্ঠ দেওয়া এই অভিনেত্রী।

নওশাবা সম্প্রতি একটি ফটোশুট করে বেশ আলোচনার জন্ম দিয়েছেন। শুভ্র সাদার সাথে লাল শাপলায় নিজেকে জড়িয়ে অসাধারণ কিছু ছবি উপহার দিয়েছেন তার ভক্তদের। যেটি তার নতুন গান ‘ভাঙা নাও’-এর মিউজিক ভিডিও নির্মাণের সময় তোলা হয়েছে। ছবির মতো গানটি নিয়েও বেশ আলোচনা শুরু হয়েছে। মুক্তির আগেই প্রশংসা পাচ্ছে গানটির সুর, সংগীত ও নওশাবার অভিনয়।

‘ভাঙা নাও’ গানের মিউজিক ভিডিও নিয়ে প্রতিদিনের বাংলাদেশের সঙ্গে কথা হয় নওশাবার। তিনি বলেন, 'গানটির গিতিকার, সুরকার, শিল্পী দেখে আমার পছন্দ হয়। এ ছাড়া আপনারা জানেন, আমি একটু বেছে বেছে কাজ করি। ভালো কাজ না হলে আমি শুরুতেই এড়িয়ে যাই। কারণ ভূরি ভূরি কাজ করলে হয়তো অর্থ উপার্জনটা হবে, কিন্তু মনে শান্তি পাব না। তাই এ গানের গল্পটি শুনেই আমার ভালো লেগে যায়। এরপর কাজ করার সিদ্ধান্ত নিই।’ এ সময় পরিচালকের সাথে কাজের অভিজ্ঞতা নিয়ে নওশাবা আরও বলেন, ‘গানটির মিউজিক ভিডিও নির্মাণে পরিচালকের দায়িত্বে ছিলেন নিকুল কুমার মন্ডল। আমি আর ও পুরোনো বন্ধু। তার কাজ আমার আগে থেকেই ভালো লাগে। এ ছাড়া ও আমার মতোই বেছে কাজ করে। তাই যখন শুনেছি মিউজিক ভিডিওটি নির্মাণের দায়িত্বে আছেন নিকুল, আমি আর সিদ্ধান্ত নিতে দেরি করিনি।’            

‘ভাঙা নাও’ গানটির গীতিকার, সুরকার ও শিল্পী শাহীন রেজা রাসেল। এর সংগীতায়োজন করেছেন শাওন আহমেদ। দৃশ্যধারণে কাওসার রাজিব খান এবং মিউজিক ভিডিও পরিচালনার দায়িত্বে ছিলেন নিকুল কুমার মন্ডল। 

প্রসঙ্গত, কাজী নওশাবা আহমেদের চলচ্চিত্রে অভিষেক হয় ২০১৩ সালে ‘উধাও’ সিনেমার মাধ্যমে। অমিত আশরাফ পরিচালিত ও গ্রামের গল্প নিয়ে নির্মিত এ সিনেমায় মিতা চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন তিনি। এরপর একে একে কাজ করেন, ছুঁয়ে দিলে মন, প্রতিরুদ্ধ, আন্ডার কনস্টাকশন, ভুবন মাঝি, ঢাকা অ্যাটাক, চন্দ্রবতী কথা, ঢাকা ড্রিমস, স্বপ্নের ঘর, কসাই ও সবশেষ অমানুষ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা