× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবারও স্থগিত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ মে ২০২৪ ০৯:৫৬ এএম

হলিউডের সুপারস্টার টম ক্রুজের ক্যারিয়ারের অন্যতম সফল ও জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘মিশন ইমপসিবল’।

হলিউডের সুপারস্টার টম ক্রুজের ক্যারিয়ারের অন্যতম সফল ও জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘মিশন ইমপসিবল’।

হলিউডের সুপারস্টার টম ক্রুজের ক্যারিয়ারের অন্যতম সফল জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিমিশন ইমপসিবল’। ভক্তরা এর নতুন কিস্তির অপেক্ষায় রয়েছেন। সাতটি পর্বের তুমুল সাফল্যের পর টমও প্রস্তুত অষ্টম পর্ব নিয়ে আসতে। ইতোমধ্যে শুরু হয়েছে এর নির্মাণকাজ। যার বাজেট ছাড়িয়েছে হাজার কোটি টাকা। এখন পর্যন্ত এটাই সব থেকে বড় বাজেটের সিনেমা।

সাবমেরিনে চলছিল সিনেমাটির গুরুত্বপূর্ণ একটি দৃশ্যের শুটিং। তবে কিছু সমস্যা হওয়ায় সেই দৃশ্যের শুটিং সম্ভব হয়নি। সাবমেরিন আবার সারিয়ে তারপর শুরু হবে শুটিং। তার জন্য অপেক্ষা করতে হবে বেশ কয়েক সপ্তাহ। এমনিতেই সিনেমাটির বাজেট নিয়ে চিন্তায় ছিলেন নির্মাতারা। তার ওপর বাড়তি খরচ তাদের ভাবাচ্ছে। সিনেমার বাজেট এখন পর্যন্ত প্রায় ৪০০ মিলিয়ন ডলার, যা হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা।

বারবার দেরি হওয়ায় প্রোডাকশন টিম বিরক্ত। যত দেরি হবে, ততই টাকার অঙ্কটা বাড়তে থাকবে। মিশন ইমপসিবলের অষ্টম পর্ব বছর গ্রীষ্মে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে এখন শোনা যাচ্ছে এটা মুক্তি পাবে আগামী বছরের মে মাসে।

গত বছর হলিউড রাইটারদের স্ট্রাইকের জন্য বেশ কিছুটা সময় পিছিয়ে যায় সিনেমাটির শুটিং। বছর ফের মার্চে কাজ শুরু হয়। কিন্তু বারবার বাজেট বেড়ে গেলে নির্মাতারা শেষ পর্যন্ত কী করবেন তা নিয়ে চিন্তায় কলাকুশলীরা।

প্রসঙ্গত, মিশন ইমপসিবলের নম্বর সিনেমা একেবারে প্রথম সিনেমাটির সরাসরি সিক্যুয়েল হতে চলেছে। সিনেমাটিতে প্রোটাগনিস্ট ইথান হান্টের চরিত্রে ফিরছেন টম ক্রুজ। নায়কের পাশাপাশি রেবেকা ফার্গুসন, ভেনেসা কার্বির মতো অভিনেতারাও রয়েছেন সিনেমায়।

পরিচালনার দায়িত্বে রয়েছেন ক্রিস্টোফার ম্যাককুয়েরি। ২০১৫ সালে বিগ বাজেট ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেওয়ার পর তার পরিচালনায় এটি চতুর্থ সিনেমা হতে যাচ্ছে। ১৯৯৬ সালে ব্রায়ান দে পালমার পরিচালনায় দেখা গিয়েছিল ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা