× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুষ্পার অভিনেতা মানসিক রোগে আক্রান্ত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ মে ২০২৪ ১৫:৩০ পিএম

আপডেট : ২৯ মে ২০২৪ ১৬:১৪ পিএম

পুষ্পার অভিনেতা মানসিক রোগে আক্রান্ত

দক্ষিণ ভারতের সুপারহিট সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমায় ভওয়র সিং শেখাওয়াতের চরিত্রে অভিনয় করে সাড়া জাগিয়েছেন অভিনেতা ফাহাদ ফাসিল। তার ভক্তদের জন্য দুঃসংবাদ। তিনি অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, অর্থাৎ এডিএইচডি রোগে আক্রান্ত হয়েছেন। 

সম্প্রতি একটি স্কুলের অনুষ্ঠানে গিয়ে নিজের এ রোগের কথা জানান। সে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক চিকিৎসক। সেখানেই প্রতিকারের উপায় জানতে চেয়েছিলেন তিনি।

চিকিৎসক জানান, ছোটদের ক্ষেত্রে খুব সহজেই এডিএইচডি রোগের চিকিৎসা করা যায়। আর বড়দের ক্ষেত্রে লক্ষণ বুঝে চিকিৎসার পদ্ধতি নির্ণয় করতে হয়। কিছু ক্ষেত্রে মনোবিদের সাহায্য নেওয়া উচিত। কখনও আবার ওষুধের প্রয়োজন পড়তে পারে।

এডিএইচডি এটি এক ধরনের মানসিক রোগ। সাধারণ শিশুদের মধ্যেই এই রোগের প্রভাব বেশি। এই রোগে আক্রান্ত হলে সাধারণত অন্যের দৃষ্টি আকর্ষণ করার প্রবণতা দেখা যায়। কিংবা সর্বত্র সবার মধ্যমণি হয়ে থাকার প্রবণতা দেখা যায়। 

উল্লেখ্য, দক্ষিণী পরিচালক ফজিলের ছেলে ফাওয়াদ। প্রথম সিনেমার মুক্তির পরই ব্রেক নিয়েছিলেন তিনি। আমেরিকা চলে গিয়েছিলেন পড়াশোনা শেষ করতে। সেখান থেকে ফিরে এসে মালয়ালম সিনেমায় দ্বিতীয় ইনিংস শুরু করে ফাহাদ। তুমুল সাফল্য পান তিনি।

তাকে মালয়ালম সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতাও বলা হয়। এদিকে ‘আভেশম’ সিনেমায় রঙ্গার চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা পেয়েছেন ফাহাদ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা