প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ মে ২০২৪ ১৩:০১ পিএম
ধড়ক ২ সিনেমায় প্রথমবারের মতো জুটি বাঁধতে চলেছেন সিদ্ধান্ত চতুর্বেদী এবং ‘অ্যানিমেল’ খ্যাত তৃপ্তি দিমরি।
বলিউডের নামি
নির্মাতা ও প্রযোজক হিসেবে সমাদৃত করণ জোহর। তার হাত ধরে যেমন বহু হিট-সুপারহিট সিনেমা
এসেছে, তেমন অনেক তারকাও পা রেখেছেন বলিউডে। বিশেষ করে তারকাদের সন্তানদের হিন্দি সিনেমায়
নিয়ে আসার পেছনে করণের অনেক ভূমিকা রয়েছে। এ নিয়ে অবশ্য অনেক কটাক্ষের শিকারও হয়েছেন
তিনি।
২০১৮ সালে বলিউডে
মুক্তি পেয়েছিল শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর ও শহীদ কাপুরের ভাই ইশান খাট্টার অভিনীত
জনপ্রিয় সিনেমা ‘ধড়ক’। যেটি মারাঠি ছবি ‘সাইরাত’-এর হিন্দি সংস্করণ ছিল। এ ছবির মূল
কারিগরও ছিলেন করণ জোহর। এবার পর্দায় আসতে চলছে সেই ধড়কের সিক্যুয়েল।
ধড়ক যেমন একেবারে
এক নতুন জুটি উপহার দিয়েছে দর্শককে, ঠিক তেমনই ধড়ক ২-এর জন্যও এক নতুন জুটি পরিকল্পনা
করেছেন প্রযোজক করণ জোহর। জানা গেছে, ধড়ক ২ সিনেমায় প্রথমবারের মতো জুটি বাঁধতে চলেছেন
সিদ্ধান্ত চতুর্বেদী এবং ‘অ্যানিমেল’ খ্যাত তৃপ্তি দিমরি।
২৭ মে এ ছবির
ঘোষণা এসেছেÑনবাগত পরিচালক শাজিয়া ইকবালের হাতেই একটি আকর্ষণীয় প্রেমের গল্প ঘিরে
নির্মিত হবে ধড়কের সিক্যুয়েল। যেটি চলতি বছরের ২২ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে
বলে আশাবাদী এর পরিচালক ও প্রযোজনা পর্ষদ।
এর আগে গত বছর
প্রথমবারের মতো ধড়কের সিক্যুয়েল নিয়ে ইঙ্গিত দিয়েছিলেন করণ জোহর। মূলত বক্স অফিসে ধড়কের
জনপ্রিয়তাই এর সিক্যুয়েল নির্মাণে আশা জাগিয়েছে করণের মনে। তবে ধড়কের মতো ধড়ক ২-এর
গল্পও অন্য ভাষার ছবির রিমেক হতে চলেছে, নাকি নির্মাতাদের নতুন চিত্রনাট্য দিয়ে নির্মিত
হবেÑতা এখনও নিশ্চিত করে জানা যায়নি।