× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন খবরে ঐশী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ মে ২০২৪ ১০:২৯ এএম

জান্নাতুল ফেরদৌস ঐশী। ছবি : সংগৃহীত

জান্নাতুল ফেরদৌস ঐশী। ছবি : সংগৃহীত

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খেতাব নিয়ে ২০১৮ সালে শোবিজে পা রেখেছিলেন। এরপর বড় আয়োজনের সিনেমা ‘মিশন এক্সট্রিম’ দিয়ে ঢালিউডে অভিষেক। প্রশংসা কুড়িয়েছেন ‘আদম’-এর মতো ছবিতে কাজ করে। এরপরও জান্নাতুল ফেরদৌস ঐশী যেন হারিয়ে গেলেন। কোথাও নেই তিনি।

চারদিকে যখন তাকে নিয়ে নেতিবাচক চর্চা ডালপালা মেলছিল, তখনোই তিনি হাজির হলেন নীরবতা ভেঙে। নতুন একটি কাজে যুক্ত হয়েছেন তিনি। তবে সিনেমা নয়, একটি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হয়েছেন এই সুদর্শনা অভিনেত্রী। ঐশী জানান, কিছু দিন আগে তিনি চীনের স্মার্টফোন ব্র্যান্ড ‘অনার’-এর (বাংলাদেশ) শুভেচ্ছাদূত হয়েছেন। ২৩ মে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির নতুন মডেলের একটি ফোন বাজারে এসেছে। সেটার লঞ্চিংয়ে শুভেচ্ছাদূত হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী।

বিষয়টি নিয়ে ঐশী বললেন, ‘এর আগে আমি হুয়াওয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছিলাম। তো এটি তাদেরই একটি ব্র্যান্ড। খোঁজ নিয়ে দেখলাম, এটি বিশ্ববাজারে অন্যতম জনপ্রিয় ফোন। এ ছাড়া তারা আমাকে যথাযথ সম্মান দিয়েছেন। এসব কিছু ভেবেই যুক্ত হয়েছি।’

জান্নাতুল ফেরদৌস ঐশী

ঐশী জানান, এরই মধ্যে প্রতিষ্ঠানটির জন্য একাধিক ফটোশুট সেরেছেন তিনি। শিগগিরই বিজ্ঞাপনচিত্রের কাজ করবেন। এ ছাড়া তাদের বিভিন্ন ইভেন্টেও হাজির হতে পারেন ঐশী।

সিনেমায় কবে দেখা যাবে- সে প্রসঙ্গে ঐশী বলেন, ‘একটা লম্বা বিরতি হয়ে গেছে সিনেমায়। সেজন্য চাচ্ছি ভালো কাজ দিয়েই কামব্যাক হোক। তা না হলে এই অপেক্ষার কী মানে! কাজের ডাক মাঝেমধ্যেই আসে। কিন্তু পছন্দসই চিত্রনাট্য আসলে সেভাবে পাচ্ছি না। তবে হ্যাঁ, দুয়েকটি গল্প পছন্দ হয়েছে, কথাবার্তাও প্রায় চূড়ান্ত। এখনোই বিস্তারিত বলতে পারছি না, কারণ টিমের নিষেধ আছে।’

প্রসঙ্গত, ২০২১ সালে সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত ‘মিশন এক্সট্রিম’ দিয়ে অভিষেক হয় ঐশীর। যেখানে তার নায়ক আরিফিন শুভ। এরপর একই সিরিজের ‘ব্ল্যাক ওয়ার’-এও কাজ করেছেন তিনি। শুভর সঙ্গে ‘নূর’ নামে আরও একটি সিনেমার কাজও সেরে রেখেছেন ঐশী। রায়হান রাফী নির্মিত ওই ছবির মুক্তি অজ্ঞাত কারণে থমকে আছে। এ ছাড়া ঐশীকে দেখা গেছে মীর সাব্বির পরিচালিত ‘রাত জাগা ফুল’ ও সম্প্রতি প্রয়াত তরুণ নির্মাতা আবু তাওহীদ হিরণের ‘আদম’-এ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা