× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিআইইউতে দুদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন

শিক্ষাঙ্গন ডেস্ক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২২ ১৫:৫৫ পিএম

আপডেট : ১৪ নভেম্বর ২০২২ ০০:৫১ এএম

ডিআইইউতে শুরু হয়েছে দুই দিনের আন্তর্জাতিক সম্মেলন

ডিআইইউতে শুরু হয়েছে দুই দিনের আন্তর্জাতিক সম্মেলন

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) "জলবায়ু পরিবর্তন এবং স্থায়িত্ব: শিক্ষা, পরিবেশ, জ্বালানি শক্তি ও অর্থনীতি" শীর্ষক দুই দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।

শনিবার (১২ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের এম এই পাটোয়ারী মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাহ উদ্দিন আহমেদ। সম্মেলনে "নেচারাল বেইসড সলিউশন ফর কস্টাল প্রোটেকশন ইন বাংলাদেশ" শীর্ষক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পানি ও বন্যা ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. জি এম তারেকুল ইসলাম 

'দ্যা ক্লাইমেট চেঞ্জ এন্ড রিলেটেট হেলথ ইস্যু এন্ড সাম সাজেশন ফর দা সেম' শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের সুশান্ত ইউনিভার্সিটির স্কুল অব হেলথ সায়েন্সের পরিচালক ড. রাহুল শার্মা। অনুষ্ঠানে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের সহকারী অধ্যাপক রাইসুল ইসলাম সৌরভ এবং ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সাদিয়া মেহজাবিনের সঞ্চলনায় উদ্বোধনী বক্তৃতা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভাপতি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পরিচালক মো. ফখরুল ইসলাম, কমিশনের কোয়ালিটি এসুয়ারেন্স বিভাগের পরিচালক ড. দুর্গা রানী সরকারসহ অনেকে।অনুষ্ঠানে ভারত ও বাংলাদেশের প্রায় ২০০ জন গবেষক, শিক্ষক, শিক্ষার্থী ও পেশাজীবী বিশেষজ্ঞ অংশগ্রহন করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা