× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে দাপ্তরিক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে হবে : বাউবি উপাচার্য

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ মে ২০২৪ ২১:২৭ পিএম

রবিবার উপাচার্যের সম্মেলন কক্ষে আয়োজিত আঞ্চলিক কেন্দ্রের পরিচালকদের সঙ্গে সমন্বয় সভায় বক্তব্য দেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার। প্রবা ফটো

রবিবার উপাচার্যের সম্মেলন কক্ষে আয়োজিত আঞ্চলিক কেন্দ্রের পরিচালকদের সঙ্গে সমন্বয় সভায় বক্তব্য দেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার। প্রবা ফটো

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার বলেছেন, ‘সময়ের চাহিদার সঙ্গে মিল রেখে বর্তমান জনবল নিয়ে প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে নিজ নিজ দপ্তরের কর্মকাণ্ডকে এগিয়ে নিতে হবে।’

রবিবার (১৯ মে) গাজীপুরে উপাচার্যের সম্মেলন কক্ষে আয়োজিত আঞ্চলিক কেন্দ্রের পরিচালকদের সঙ্গে একাডেমিক, প্রশাসনিক ও অন্যান্য দাপ্তরিক কার্যক্রম বিষয়ক সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি। বাউবির স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসেস বিভাগের উদ্যোগে সভার আয়োজন করা হয়।

সভায় বাউবির স্টেক হোল্ডার, শিক্ষার্থী, সমন্বয়কারী ও টিউটরদের সঙ্গে সম্পর্কের উন্নয়ন, শিক্ষার্থী সেবার মান বৃদ্ধি এবং সকলকে নিয়ে সমন্বিতভাবে সচেতনতার সঙ্গে দায়িত্ব পালনের কথা বলেন হুমায়ুন আখতার।

শিক্ষার্থী সেবা সহজীকরণ, শিক্ষার্থীবৃদ্ধি, স্থানীয় সরকার ও প্রশাসনের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে প্রান্তিক জনগোষ্ঠীসহ জনগণের দোরগোড়ায় বাউবির বার্তা ও শিক্ষা ব্যবস্থা তুলে ধরার জন্য আঞ্চলিক কেন্দ্রের পরিচালকদের নির্দেশনা দেন বাউবি উপাচার্য।

প্রতিষ্ঠানকে ভালোবেসে সকলকে উদ্ভাবনী ধারণা বৃদ্ধিসহ প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ হওয়ার পরামর্শ দেন তিনি। এছাড়া, বিভিন্ন শিক্ষা প্রোগ্রামের ভর্তি, রেজিস্ট্রেশনসহ দাপ্তরিক কার্যক্রমের ওপর ডকুমেন্টোরি তৈরি করে বিভিন্ন মাধ্যমে প্রচার এবং সবাইকে নানামুখী কাজের প্রতি দক্ষতা অর্জনসহ টিম ওয়ার্কের মাধ্যমে কাজ করার নির্দেশনা দেন উপাচার্য।

সমন্বয় সভায় আরও বক্তব্য রাখেন, বাউবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবরা নাসরীন, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল, রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলম, বিভিন্ন স্কুলের ডিন, পরিচালক ও বিভাগীয় প্রধানরা।

স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসেস বিভাগের পরিচালক ড. আনিস রহমানের সঞ্চালনায় সভার শুরুতে বরিশাল আঞ্চলিক কেন্দ্রের পরিচালক ড. মো. আজিজুল হক আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রসমূহের বর্তমান কার্যক্রম, চ্যালেঞ্জ এবং সুপারিশমালা উপস্থাপন করেন। পরে দেশ জুড়ে বিস্তৃত ১২টি আঞ্চলিক কেন্দ্রের পরিচালকরা নিজ নিজ আঞ্চলিক কেন্দ্র ও আওতাধীন বিভিন্ন উপ-আঞ্চলিক কেন্দ্রসমূহের কার্যক্রম সমস্যা, চ্যালেঞ্জ ও সুপারিশসমূহ পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা