× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাউথইস্ট ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ মে ২০২৪ ২১:০৯ পিএম

অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। প্রবা ফটো

অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। প্রবা ফটো

সাউথইস্ট ইউনিভার্সিটির (এসইইউ) উপাচার্য হিসেবে নিযুক্ত হয়েছেন অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। রাষ্ট্রপতি এবং এসইইউ-এর চ্যান্সেলর মোহাম্মদ সাহাবুদ্দিন চার বছর মেয়াদে তাঁকে এ পদে নিযুক্ত করেছেন। রবিবার (১৯ মে) তিনি এ পদে যোগ দেন।

ড. ইউসুফ মাহবুবুল ইসলাম বাংলাদেশ, যুক্তরাজ্য এবং মালয়েশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানে ৪৬ বছরেরও বেশি সময় ধরে শিক্ষকতা, গবেষণা এবং বিভিন্ন প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেছেন।

সাউথইস্ট ইউনিভার্সিটিতে যোগ দেওয়ার আগে তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য এবং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ছিলেন।

তিনি ওপেন ইউনিভার্সিটি মালয়েশিয়ায় খন্ডকালীন শিক্ষক হিসেবে এবং ব্র্যাক ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কাজ করেছেন। তিনি যে সকল প্রতিষ্ঠানের জন্য কাজ করেছেন তার প্রতিটির উন্নয়নে অবদান রেখেছেন।

তিনি সাউথইস্ট ইউনিভার্সিটির সার্বিক উন্নয়নে সকল সহকর্মীদের সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা