× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধর্ম অবমাননার দায়ে কুবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৬ মে ২০২৪ ২১:২৯ পিএম

আপডেট : ১৬ মে ২০২৪ ২১:৫০ পিএম

বহিষ্কৃত কুবি শিক্ষার্থী স্বপ্নীল মুখার্জি। ফাইল ফটো

বহিষ্কৃত কুবি শিক্ষার্থী স্বপ্নীল মুখার্জি। ফাইল ফটো

সামাজিকমাধ্যমে ইসলাম ধর্মকে অবমাননা এবং হযরত মোহাম্মদ (স.) কে নিয়ে কটূক্তি করায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০২০-২১ (পুনঃভর্তি) ছাত্র স্বপ্নীল মুখার্জিকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (১৬ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আদেশে বলা হয়, ইসলাম ধর্ম অবমাননা এবং হযরত মোহাম্মদ (স.) কে নিয়ে কটূক্তি করায় বুধবার স্বপ্নীল মুখার্জিকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়। নোটিসের জবাব দিতে না পারায় স্বপ্নীল মুখার্জিকে সাময়িক বহিষ্কার করা হলো।

এর আগে বুধবার সকাল ১০টায় স্বপ্নীলকে স্থায়ী বহিষ্কারের দাবিতে মানববন্ধন করেন কুবি শিক্ষার্থীরা।

মঙ্গলবার স্বপ্নীল ইসলাম ধর্মকে অবমাননা এবং হযরত মোহাম্মদ (স.) কে নিয়ে কটূক্তি ও ফিলিস্তিন নিয়ে ব্যাঙ্গাত্মক মন্তব্যের কিছু স্ক্রিনশট সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ছাড়া সামাজিকমাধ্যমে স্বপ্নীল মুখার্জির একাধিক অ্যাকাউন্ট থেকে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু নিয়ে ইসলামকে কটাক্ষ করার অভিযোগ রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা