বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১২ মে ২০২৪ ১৯:১৬ পিএম
আপডেট : ১২ মে ২০২৪ ২৩:১৬ পিএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির ঝুলানো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈনের দুটি কুশপুত্তলিকা ছিঁড়ে ফেলেছে শিক্ষার্থীরা। শনিবার (১১ মে) বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী সন্ধ্যা ৭টার দিকে এ কুশপুত্তলিকাগুলো ছিঁড়ে ফেলে।
খোঁজ নিয়ে জানা যায়, শনিবার বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী কুশপুত্তলিকাগুলো ছিঁড়ে ফেলে। তাদের মধ্যে রয়েছে বাংলা বিভাগের ১৩তম ব্যাচের রাশেদ ইবনে নূর, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ১৩তম ব্যাচের আসাদুজ্জামান খান জয়, বাংলা বিভাগের ১৪তম ব্যাচের সালাউদ্দিন, নৃবিজ্ঞান বিভাগের ১৫তম ব্যাচের সাইফ।
এ ব্যাপারে রাশেদ ইবনে নূর বলেন, ‘ক্যাম্পাসে ঢুকার সময় এটা দেখি। দেখার পর বিষয়টা আমার কাছে ভালো লাগেনি। তাই আমিসহ কয়েকজন মিলে কুশপুত্তলিকাগুলো ছিঁড়ে ফেলেছি।’
গত শুক্রবার উপাচার্যের নানা দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনার অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয়ের দুই পয়েন্টে উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মইনের এ কুশপুত্তলিকা লাগিয়েছিল।