× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামে বেড়েছে পাসের হার, কমেছে জিপিএ-৫

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১২ মে ২০২৪ ১৩:৩২ পিএম

আপডেট : ১২ মে ২০২৪ ১৫:১৫ পিএম

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবারের এসএসসি পরীক্ষায় পাসের হার ৮২ দশমিক ৮০ শতাংশ। প্রবা ফটো

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবারের এসএসসি পরীক্ষায় পাসের হার ৮২ দশমিক ৮০ শতাংশ। প্রবা ফটো

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবারের এসএসসি পরীক্ষায় পাসের হার ৮২ দশমিক ৮০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৮২৩ জন।

এবারে পশের হার গতবারের চেয়ে বাড়লেও জিপিএ ৫ এর সংখ্যা কমেছে। গতবার এই সংখ্যা ছিল ১০৮২৩ জন।

রবিবার (১২ মে) দুপুর ১টার দিকে এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এ এম এম মুজিবুর রহমান এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘গত বছরের তুলনায় এবার ফলাফল ভাল হয়েছে। নূন্যতম পরিমানে জিপিএ ৫ কমেছে। এর কারণ হল করোনাকালে ফলাফল প্রস্তুতে আমরা অনেক ক্ষেত্রে ছাড় দিয়েছি। এখন সেভাবে হচ্ছে না। এছাড়া গণিত ও উচ্চতর গণিতে কিছুটা খারাপ হয়েছে। এর প্রভাবও পড়েছে।’

এবারে চট্টগ্রাম শিক্ষাবোর্ড থেকে পাস করেছে ১ লাখ ২০ হাজার ৮৭ জন শিক্ষার্থী। পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ ৪৫ হাজার ২৪ জন। অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে জিপিএ ৫ ও পাশের হার দুই ক্ষেত্রেই ছাত্রীর সংখ্যা বেশি। এবারে বোর্ডে ৪৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাশ করেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা