× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ই-সাক্ষরযুক্ত একাডেমিক সার্টিফিকেট চালু সিটি বিশ্ববিদ্যালয়ে

প্রবা

প্রকাশ : ১২ মে ২০২৪ ১৩:১১ পিএম

ই-সাক্ষরযুক্ত একাডেমিক সার্টিফিকেট চালু সিটি বিশ্ববিদ্যালয়ে

সিটি ইউনিভার্সিটি ও রিলিফ ভ্যালিডেশন লিমিটেড শিক্ষার্থীদের জন্য ই-স্বাক্ষর যুক্ত একাডেমিক সার্টিফিকেট চালু করেছে।দেশের বেসরকারি খাতের অন্যতম উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান সিটি ইউনিভার্সিটি আজ (১১  মে ২০২৪ ) রিলিফ ভ্যালিডেশন লিমিটেড (আরভিএল) এর সহযোগিতায় শিক্ষার্থীদের জন্য ই-স্বাক্ষর যুক্ত একাডেমিক সার্টিফিকেট চালু করে দেশের শিক্ষা ও প্রযুক্তি জগতে নতুন ইতিহাস সৃষ্টি করেছে । রিলিফ ভ্যালিডেশন লিমিটেড (আরভিএল) বাংলাদেশের বিশিষ্ট সার্টিফায়িং অথোরিটি বা প্রত্যয়নকারী কর্তৃপক্ষের একটি । ঢাকার পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ -চায়না ফ্রেন্ডশিপ এক্সিভিশন  সেন্টারে আয়োজিত ই-স্বাক্ষর  যুক্ত সার্টিফিকেট বিতরণ  সম্বলিত প্রথম সমাবর্তন অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।  এছাড়াও সমাবর্তন বক্তা হিসাবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান । তাঁর সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও বাণিজ্যমন্ত্রী জনাব আহসানুল ইসলাম এমপি

যুগের  সাথে  তাল  মিলিয়ে সিটি ইউনিভার্সিটি এবং রভিএল শিক্ষার্থীদের ই-সার্টিফিকেট প্রদানের লক্ষ্যে ডিজিটাল স্বাক্ষর প্রযুক্তি অন্তর্ভুক্ত করার জন্য একসাথে কাজ করছে। আরভিএল থেকে সরবরাহ করা ই-সিগনেচার প্রযুক্তির বাস্তবায়নের মাধ্যমে সিটি ইউনিভার্সিটি প্রচলিত প্রক্রিয়াগুলিকে ডিজিটাইজ করার দিকে নতুন মাইল ফলক স্থাপন করেছে। কারণ,  এখন শিক্ষার্থীরা অনলাইনে তাদের একাডেমিক সনদ ও প্রশংসাপত্রের জন্য আবেদন করার সহজ সুযোগ পাবে এবং মুহূর্তেই তা অর্জন করতে সক্ষম হবে ৷ যেহেতু প্রশংসাপত্রগুলি ডিজিটাল এবং স্বতন্ত্রভাবে স্বাক্ষরিত হবে, সেহেতু শিক্ষার্থীরা বর্তমান দীর্ঘ প্রক্রিয়ার বদলে ইলেকট্রনিকভাবে সহজে ও সংক্ষিপ্ত সময়ে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের কাছে তা প্রেরণ করতে সক্ষম হবে।

এ উপলক্ষ্যে প্রধান অতিথি ও শিক্ষামন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী এমপি, বলেন, 'সিটি ইউনিভার্সিটি উচ্চশিক্ষাকে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্তের নাগালের মধ্যে নিয়ে এসেছে'।  তিনি শিক্ষার্থীদের কর্মজীবন থেকে বাস্তব শিক্ষা গ্রহণের   উপদেশ দেন এবং কৃষি শিক্ষা চালুর জন্য  বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।  

'শিক্ষার্থীদের ভবিষ্যতে  স্মার্ট সিটিজেন হতে হবে এবং স্মার্ট ইকোনোমিতে অবদান রাখতে হবে।  আর এভাবেই প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে', বলে উল্লেখ করেছেন  বিশেষ অতিথি ও বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান চেয়ারম্যান জনাব আহসানুল ইসলাম এমপি, বাণিজ্য মন্ত্রী। সিটি ইউনিভার্সিটির উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডঃ ইঞ্জিনিয়ার মোঃ লুৎফর রহমান বলেন, 'বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো ই-স্বাক্ষরযুক্ত স্মার্ট গ্রাজুয়েশন সার্টিফিকেট দেয়া হলো, যার ফলে দেশ বিদেশে সিটি উনিভার্সিটির গ্রাজুয়েটদের সনদ যাচাই পূর্বের যেকোনো সময়ের চেয়েও সহজ হয়ে গেলো'। 

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা