× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এসএসসিতে পাসের হারে শীর্ষে যশোর, সর্বনিম্ন সিলেট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ মে ২০২৪ ১২:৪৭ পিএম

আপডেট : ১২ মে ২০২৪ ১৩:১২ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হারে এগিয়ে রয়েছে যশোর বোর্ড। আর বরাবরের মতো পিছিয়ে রযেছে সিলেট বোর্ড। এবার যশোর বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৩৩ শতাংশ। আর সর্বনিম্ন সিলেট বোর্ডে পাসের হার ৭৩ দশমিক ৩৫ শতাংশ।

রবিবার (১২ মে) দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে ফলাফলের এই তথ্য জানান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। 

এর আগে সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রীসহ বিভিন্ন বোর্ড চেয়ারম্যানরা। বেলা ১১টায় নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে ফলাফল প্রকাশিত হয়। এবার গড় পাশের হার ৮৩.০৪ শতাংশ। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ১লাখ ৮২ হাজার ১২৯ জন।

এই দুই বোর্ড ছাড়াও ঢাকা বোর্ডে পাসের হার ৮৩ দশমিক ৯২ শতাংশ, রাজশাহীতে ৮৯ দশমিক ২৬ শতাংশ, কুমিল্লায় ৭৯ দশমিক ২৩ শতাংশ, চট্টগ্রামে ৮২ দশমিক ৮০ শতাংশ, বরিশালে ৮৯ দশমিক ১৩ শতাংশ, দিনাজপুরে ৭৮ দশমিক ৪৩ শতাংশ ও ময়মনসিংহে ৮২ দশমিক ৩৯ শতাংশ।

এর বাইরের মাদ্রাসা বোর্ডে পাসের হার ৭৯.৬৬ শতাংশ, কারিগরি বোর্ডে ৮১.৩৮ শতাংশ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা