× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোকেয়া বিশ্ববিদ্যালয়

সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন

বেরোবি প্রতিনিধি

প্রকাশ : ১২ মে ২০২৪ ০০:০৬ এএম

সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধানের (ভারপ্রাপ্ত) দায়িত্ব পেয়েছেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মোরশেদ হোসেন।

শনিবার (১১ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদের নির্দেশক্রমে রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধানের মেয়াদ শেষ হওয়ার পর বিভাগের শিক্ষকদের মধ্যে জ্যেষ্ঠতা নির্ধারণে আইনগত জটিলতার কারণে বিশ্ববিদ্যালয় আইনের (২০০৯) ১১(১১) ধারা মোতাবেক সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোরশেদকে বিভাগটির বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হলো। তিনি ১২ মে ২০২৪ তারিখ হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

 প্রায় দুই মাস ধরে সাংবাদিকতা বিভাগে বিভাগীয় প্রধানের পদ শূন্য থাকায় নানা সমস্যায় পড়েন শিক্ষার্থীরা। এ সমস্যা সমাধানে গত ৫ ও ৬ মে একাডেমিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। পরে উপাচার্য এক সপ্তাহ সময় চান।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক নজরুল ইসলাম গত ১০ মার্চ চেয়ারম্যান হিসেবে তার দায়িত্বের মেয়াদ শেষ করেন। বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী জ্যেষ্ঠতার ভিত্তিতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ার কথা অপর সহযোগী অধ্যাপক তাবিউর রহমান প্রধানের। কিন্তু তা না করে সহকারী অধ্যাপক নিয়ামুন নাহারকে দায়িত্ব দেয় কর্তৃপক্ষ। নিয়ামুন ওই পদে যোগদান করতে অস্বীকৃতি জানালে অপর সহকারী অধ্যাপক সারোয়ার আহমাদকে নিয়োগ দেয়া হয়। তিনিও যোগদান করতে অপারগতা প্রকাশ করলে সহকারী অধ্যাপক মো. রহমতুল্লাহকে দায়িত্ব দেওয়া হয়। তিনিও দায়িত্ব নিতে অস্বীকৃতি জানালে গত ১০ মার্চ থেকে বিভাগীয় চেয়ারম্যান পদ  ‍শূন্য থাকে।

এ অবস্থায় সেশনজটে পড়ার শঙ্কায় গত ৫ মে থেকে বিভাগটির সাধারণ শিক্ষার্থীরা নিয়মতান্ত্রিকভাবে বিভাগীয় প্রধান নিয়োগের দাবিতে আন্দোলন শুরু করেন। এর পরের দিন তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি সমাধানের জন্য কথা বলতে চান। কিন্তু উপাচার্য ‘দপ্তরে থাকার পরও’ দেখা না করায় তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দুটি ফটক প্রায় চার ঘণ্টা অবরোধ করে রাখেন। পরে নিয়মতান্ত্রিকভাবে বিভাগীয় প্রধান নিয়োগের দাবিতে তারা এক সপ্তাহের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন করেন। এরই ধারাবাহিকতায় এবার সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোরশেদ হোসেনকে সাংবাদিকতা বিভাগের প্রধানের সিদ্ধান্তের কথা জানালো বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সাংবাদিকতা বিভাগের আইনগত জটিলতা নিরসনের জন্য তিন সদস্যদের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

বিভাগের আইনগত জটিলতা নিরসন কমিটির সদস্য অধ্যাপক ড. শফিক আশরাফ বলেন, যিনি বিভাগীয় প্রধান পাওয়ার প্রাপ্য তার নামে মামলা আছে, মামলা চলমান থাকার কারণে এবং কোর্ট এর নির্দেশনা আছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ব্যাপরে। এই প্রতিবন্ধকতা থাকার কারণে ওই অনুষদের ডিনকে বিভাগের দায়িত্ব দেয়া হয়।

এ বিষয়ে কথা বলার জন্য অধ্যাপক মোরশেদ হোসেনকে বার বার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা