× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুবিতে ডাস্টবিনের ওপর উপাচার্যের কুশপুত্তলিকা ঝোলাল শিক্ষক সমিতি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১০ মে ২০২৪ ১৭:৫৫ পিএম

আপডেট : ১০ মে ২০২৪ ১৮:০০ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এবং গোলচত্বর সংলগ্ন ডাস্টবিনের ওপর ঝুলিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। প্রবা ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এবং গোলচত্বর সংলগ্ন ডাস্টবিনের ওপর ঝুলিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। প্রবা ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈনের কুশপুত্তলিকা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এবং গোলচত্বর সংলগ্ন ডাস্টবিনের ওপর ঝুলিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

শুক্রবার (১০ মে) বেলা সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতাদের উপস্থিতিতে এই কুশপুত্তলিকা ঝোলানো হয়।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতৃবৃন্দের উপস্থিতিতে মূল ফটকের মাঝামাঝি ওয়াচ টাওয়ার থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের চেহারা সদৃশ একটি কুশপুত্তলিকা ঝোলানো হয়েছে। এ ছাড়া গোলচত্বর সংলগ্ন ডাস্টবিনের ওপরের কৃষ্ণচূড়াগাছ থেকে আরেকটি কুশপুত্তলিকা ঝোলানো হয়েছে।

এ বিষয়ে শিক্ষক সমিতির সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ড. জান্নাতুল ফেরদৌস বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ পর্যন্ত শিক্ষক-শিক্ষার্থী সকলকে বঞ্চিত করেছেন। সকলের মনেই সেজন্য ক্ষোভ জন্মেছে, সে ক্ষোভের বহিঃপ্রকাশ এই কুশপুত্তলিকা। আমরা এটিকে না পুড়িয়ে আজ ডাস্টবিনের ওপর প্রতিস্থাপন করেছি।’

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষকদের সঙ্গে যে আচরণ করেছেন তা ডাস্টবিনে নিক্ষেপের মতোই। তারই প্রতিবাদস্বরূপ আমরা তার কুশপুত্তলিকা ঝুলিয়েছি। তার যে সন্ত্রাসী কার্যক্রম এবং অর্থনৈতিক দুর্নীতি- সেগুলোর জন্য আমরা চাই তিনি এই স্থান ত্যাগ করে চলে যাক।’

তিনি আরও বলেন, ‘আমরা শিক্ষকরা ক্লাস, পরীক্ষায় ফিরতে প্রস্তুত। আমরা চাই তিনি আমাদের সে ব্যবস্থা করে দিক।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা