× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফিলিস্তিনি ৪০ শিক্ষার্থীকে বিনা বেতনে পড়ার সুযোগ দেবে আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ মে ২০২৪ ২০:০৯ পিএম

আপডেট : ০৪ মে ২০২৪ ২০:৩৪ পিএম

ফিলিস্তিনি শিক্ষার্থীকে পড়ার সুযোগ দেবে আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনি শিক্ষার্থীকে পড়ার সুযোগ দেবে আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত

 আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৪০ জন করে ফিলিস্তিনি মেধাবী নারী শিক্ষার্থীকে বিনা বেতনে পড়ার সুযোগ দেবে। সেই সঙ্গে তাদের আবাসিক সুবিধাসহ নানা ধরনের সুযোগ-সুবিধাও দেওয়া হবে। ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের অনুরোধের পরিপ্রেক্ষিতে আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ইনচার্জ) প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান এ ঘোষণা দিয়েছেন। 

গাজার অধিবাসীদের ওপর ইসরায়েলের সেনাবাহিনীর বর্বর ও নির্মম হামলা, গণহত্যা ও অমানবিক অত্যাচারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান ভাইস চ্যান্সেলর (ইনচার্জ)। বাংলাদেশি জনগণ ফিলিস্তিনি জনগণের প্রতি সব সময় সহানুভূতিশীল বলেও উল্লেখ করেন তিনি।

গত বৃহস্পতিবার ভাইস চ্যান্সেলরের কার্যালয়ে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত। তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় ফিলিস্তিনের রাষ্ট্রদূত আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে পড়তে আগ্রহী ফিলিস্তিনি শিক্ষার্থীদের বিনা বেতনে পড়ার বিষয়ে উপাচার্যকে অনুরোধ করেন। 

আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাতা বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. এস এ এ কিওয়ান এককালীন ফিলিস্তিনের অ্যাম্বাসেডর ছিলেন । 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা