তদন্ত কমিটি গঠন
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ নভেম্বর ২০২২ ১৮:০৫ পিএম
এবার কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএম) পরীক্ষার বাংলা-২ প্রশ্নপত্রে কথাসাহিত্যিক আনিসুল হককে হেয় করার অভিযোগ উঠেছে। গত রবিববার এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিষয়টি খতিয়ে দেখতে ইতোমধ্যেই তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমাগী রবিবার থেকে তদন্ত কমিটি কাজ শুরু করবে।
বিজি প্রেস থেকে প্রশ্নের পাণ্ডলিপি এনে প্রশ্নপ্রণেতা ও মডারেটরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কারগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আলী আকবর খান।
কারগরি শিক্ষা বোর্ড জানায়, বিতর্কিত এই প্রশ্নের জন্য বোর্ডের সচিব মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- কলেজ পরির্দশক প্রকৌশলী মো. খালেদ হোসেন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (ডিপ্লোমা) মোহাম্মদ শাহীন কাওছার সরকার।
কারিগরি বোর্ডের বাংলা-২-এর কীর্তনখোলা সেটের ক-বিভাগের গদ্য অংশের সৃজনশীল প্রথম প্রশ্নে উদ্দীপকে লেখক আনিসুল হকের নাম উল্লেখ করে বলা হয়েছে, ‘২১শে বইমেলায় তাড়াহুড়ো করে তিনি বই প্রকাশ করেন। পাঠকদের কাছে তার লেখা খাপছাড়া মনে হয়। ফলে পাঠকদের কাছে তিনি সমাদৃত হন না।’ এরপর প্রশ্ন করা হয়েছে, ‘(ক) ‘‘যশ’’ শব্দের অর্থ কী? (খ) ‘‘লেখা ভালো হইলে সুনাম আপনি আসিবে।’’ উক্তিটি ব্যাখ্যা কর। (গ) আনিসুল হক কোন কারণে ব্যর্থ, তা ‘‘বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন’’ রচনার আলোকে ব্যাখ্যা কর। (ঘ) সাহিত্যের উন্নতিকল্পে ‘‘বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন’’ রচনায় লেখকের পরামর্শ বিশ্লেষণ কর।’
কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আলী আকবর খান বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা বোর্ডের সচিব মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করেছি। তবে স্থগিত হওয়া পরীক্ষাকে অগ্রাধিকার দেওয়ায় তদন্ত কাজ শুরু করতে দেরি হচ্ছে। আগামী রবিবার থেকে তদন্ত কমিটি তদন্ত কাজ শুরু হবে। বিজি প্রেস থেকে পাণ্ডলিপি সংগ্রহ করে বির্তকির্ত প্রশ্নপ্রণেতা ও মডারেটরের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রধান অধ্যাপক তপন কুমার সরকার বলেছেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে বলা হয়েছে।
এর আগে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডের বাংলা প্রথম পত্রের প্রশ্নে সাম্প্রদায়িক উসকানির অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে দেশজুড়ে চলছে আলোচনা-সমালোচনা। তবে ইতোমধ্যেই প্রশ্নপত্রটির প্রণেতা ও মডারেটদের চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টসূত্র।