তীব্র তাপপ্রবাহ
গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৪ ১৯:২৯ পিএম
আপডেট : ২০ এপ্রিল ২০২৪ ২১:১৪ পিএম
তীব্র দাবদাহের কারণে এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর ক্লাস অনির্দিষ্ট কালের জন্য বন্ধের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার (২০ এপ্রিল) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এ সংশ্লিষ্ট সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তীব্র দাবদাহের কারণে পরবর্তী তারিখ ঘোষিত না হওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর ক্লাস বন্ধ থাকবে।
এর আগে একই কারণে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়।
শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী জানান, আগামী ২৮ এপ্রিল খুলবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।