× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাউথইস্ট ইউনিভার্সিটির নতুন প্রো ভিসি অধ্যাপক এম মোফাজ্জল হোসেন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৪ ২১:৫৮ পিএম

সাউথইস্ট ইউনিভার্সিটির (এসইইউ) নতুন প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন। ফাইল ফটো

সাউথইস্ট ইউনিভার্সিটির (এসইইউ) নতুন প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন। ফাইল ফটো

সাউথইস্ট ইউনিভার্সিটির (এসইইউ) নতুন প্রো ভাইস চ্যান্সেলর নিযুক্ত হয়েছেন অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন। এসইইউর চ্যান্সেলর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে চার বছরের জন্য এ পদে নিয়োগ দেন।

অধ্যাপক এম মোফাজ্জল হোসেন দেশে ও বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ৩০ বছরেরও বেশি সময়ের শিক্ষকতা, গবেষণা এবং প্রশাসনিক কাজের অভিজ্ঞতা রয়েছে।

তিনি এর আগে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর স্কুল অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিনের দায়িত্ব পালন করেছেন।

এর আগে তিনি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইইই বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন এবং জাপানের টোকিও ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ফেলো হিসেবে দায়িত্ব পালন করেন, যেখানে তিনি জেএএসএসও ফেলো ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা