× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিআইইউতে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিষয়ক কোর্স চালু

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৪ ২২:০১ পিএম

আপডেট : ১৫ এপ্রিল ২০২৪ ২২:১২ পিএম

হোটেল রেডিসন ব্লুতে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিষয়ক সার্টিফিকেট কোর্সের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রবা ফটো

হোটেল রেডিসন ব্লুতে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিষয়ক সার্টিফিকেট কোর্সের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রবা ফটো

বিশ্বায়নের এই যুগে বাংলাদেশে সম্ভাবনাময় খাত হয়ে উঠেছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। কোম্পানি কিংবা প্রতিষ্ঠানগুলো নিত্য-নতুন পণ্য নিয়ে মানুষের দুয়ারে হাজির হলেও এখনও অভাব রয়ে গেছে দক্ষ মানবসম্পদের। আর তাই তরুণদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) চালু হলো সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিষয়ক সার্টিফিকেট কোর্স। 

সিআইইউ বিজনেস স্কুল, যুক্তরাষ্ট্রের উন্নয়ন সংস্থা ইউএসএআইডি এবং বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডাস অ্যাসোসিয়েশন (বাফা) যৌথভাবে এই কোর্সটি চালু করেছে। সম্প্রতি নগরের হোটেল রেডিসন ব্লুতে অনুষ্ঠিত হলো কোর্সটির প্রথম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান। এতে তিন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

পরে সিআইইউতে আয়োজিত এক অনুষ্ঠানে উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে কোর্সটি চালু রাখার বিষয়ে সব ধরণের সহযোগিতার কথা জানান ইউএসএআইডির চিফ অব পার্টি জুলি লিফ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সিআইইউ বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদের, ফ্যাকাল্টি মেম্বার অধ্যাপক ড. নুরুল আবসার, অধ্যাপক ড. মোহাম্মদ নাঈম আবদুল্লাহ প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা