× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাবি ‘এ’ ইউনিটের ফল নিয়ে অভিযোগ ‘ভিত্তিহীন’

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৯ মার্চ ২০২৪ ১৯:৫৩ পিএম

আপডেট : ১৯ মার্চ ২০২৪ ২২:৪৩ পিএম

বিশ্ববিদ্যালয়ে ডিন কমপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন ড. এস এম এক্রাম উল্লাহ। প্রবা ফটো

বিশ্ববিদ্যালয়ে ডিন কমপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন ড. এস এম এক্রাম উল্লাহ। প্রবা ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষ স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে গত ১৩ মার্চ। তবে প্রকাশিত ফলে কম নম্বর দেওয়ার অভিযোগ তুলেছেন ‘এ’ ইউনিটের ভর্তিচ্ছু অনেক শিক্ষার্থী। তবে এসব অভিযোগ ভিত্তিহীন বলে জানান সমাজবিজ্ঞান অনুষদের ডিন এবং চিফ কো- অর্ডিনেটর ড. এস এম এক্রাম উল্লাহ।

সোমবার (১৮ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ে ডিন কমপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। 

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১৩ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। একটি শক্তিশালী বিশেষজ্ঞ টিমের মাধ্যমে প্রস্তুত করা ফল যথানিয়মে যথাযথভাবে প্রকাশিত হয়েছে। এ পর্যন্ত সামাজিকমাধ্যম ও গণমাধ্যমে ফল নিয়ে যে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করা হয়েছে তা ভিত্তিহীন।

এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক আবু নাছের মোহাম্মদ ওয়াহিদ, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা