× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জবি ছাত্রীর আত্মহত্যা

অভিযুক্তদের শাস্তির দাবিতে মশাল মিছিল-প্রতীকী নাটক

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৮ মার্চ ২০২৪ ০০:৩৩ এএম

আপডেট : ১৮ মার্চ ২০২৪ ০১:২০ এএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় অভিযুক্তদের স্থায়ী শাস্তিসহ ৬ দফা দাবিতে মশাল মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রবা ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় অভিযুক্তদের স্থায়ী শাস্তিসহ ৬ দফা দাবিতে মশাল মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রবা ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় অভিযুক্তদের স্থায়ী শাস্তিসহ ৬ দফা দাবিতে মশাল মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া বামপন্থী ছাত্রসংগঠনগুলো পারফর্মিং আর্টস (প্রতিকী নাটক) ও মোমবাতি প্রজ্জ্বলন করে ধারাবাহিক আন্দোলনের ঘোষণা দিয়েছে।

রবিবার (১৭ মার্চ) রাত ৮টার পর সাধারণ শিক্ষার্থীর ব্যানারে মশাল মিছিল শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে এবং শান্ত চত্বরে বাম ছাত্রসংগঠনগুলোর অংশগ্রহণে ‘নিপীড়নের বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়’ নামের ব্যানারে প্রতীকী নাটক উপস্থাপন করা হয়।

মশাল মিছিলে অংশ নেওয়া আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ করে ৬ দফা তুলে ধরে ৭ দিনের আল্টিমেটাম দেয় প্রশাসনকে।

দাবিগুলো হলো- অবিলম্বে তদন্ত করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অভিযুক্তদের স্থায়ী বহিষ্কার করতে হবে, অভিযুক্তদের সাথে সংশ্লিষ্ট সবাইকে তৎকালীন প্রক্টরিয়াল বডিকে তদন্ত সাপেক্ষে জবাবদিহিতার আওতায় আনতে হবে, আগে ঘটে যাওয়া সকল নিপীড়নের বিচার দ্রুততম সময়ের মধ্যে নিশ্চিত করতে হবে, দ্রুততম সময়ে নিরপেক্ষ যৌন নিপীড়ন দমন সেল গঠন করতে হবে এবং প্রতিটি বিভাগে অভিযোগ বাক্স স্থাপন করতে হবে, স্পেশালিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ নিয়োগ দিতে হবে এবং আগামী সাত কার্যদিবসের মধ্যে উপস্থাপিত দাবি বাস্তবায়ন করতে হবে।

মশাল মিছিলের নেতৃত্ব দেওয়া তৌফিকুল ইসলাম হৃদয় বলেন, ‘আমরা আমাদের আন্দোলন গতকালকের মতোই সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে করছি। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে।’

বামপন্থী ছাত্রসংগঠনগুলোর আয়োজনে নাটক প্রদর্শনীতে অংশ নেওয়া সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জবি শাখার সাবেক সহ-সভাপতি সুমাইয়া সোমা বলেন, ‘আমাদের বিগত দাবিগুলো কিছুটা সফল হয়েছে। আমরা এখন ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাব।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করলে আমাদের সমস্যা নেই। তবে অভিযুক্তদের তো আইনশৃংখলা বাহিনী আটক করেছে। আর স্থায়ী বহিষ্কারের ক্ষেত্রে তো একটা প্রক্রিয়া আছে।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা