বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১২ মার্চ ২০২৪ ১২:০১ পিএম
আপডেট : ১২ মার্চ ২০২৪ ১২:৫১ পিএম
উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন। প্রবা ফটো
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈনের নাম ও ছবি ব্যবহার করে একটি ‘ফেক’ অ্যাকাউন্ট খোলা হয়েছে। যেখানে বিশ্ববিদ্যালয় সম্পর্কিত বিভ্রান্তিকর তথ্য-প্রচার করা হচ্ছিল।
সোমবার (১১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে উপাচার্যের ব্যক্তিগত ফেসবুক থেকে লাইভে এসে বিষয়টি জানিয়েছেন।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপাচার্যের নামে ‘ফেক’ অ্যাকাউন্ট থেকে ‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইফতার পার্টি নিষিদ্ধ করা হলো’ এমন একটি পোস্ট দেওয়ার পর এ ব্যাপারটি সবার নজরে আসে।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক আবদুল মঈন বলেন, ‘বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করতে আমার নাম ও ছবি ব্যবহার করে একটি ফেক অ্যাকাউন্ট থেকে ভুয়া তথ্য ছড়ানো হয়। আমি ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলেছি। এ ব্যাপারে থানায় জিডিসহ অন্যান্য আইনি সাহায্য নেব।’