প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ মার্চ ২০২৪ ২০:১৪ পিএম
আপডেট : ০৫ মার্চ ২০২৪ ২০:৫২ পিএম
সাউথইস্ট ইউনিভার্সিটির স্প্রিং সেমিস্টারে ভর্তিকৃত শিক্ষার্থীদেরকে নিয়ে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মার্চ) ও মঙ্গলবার তেজগাঁওয়ে অবস্থিত বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসের মাল্টিপারপাস হলে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি চারটি ভিন্ন সেশনে সাজানো হয়। প্রথম সেশনটি ৪ মার্চ বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন- বুয়েটের সিএসই বিভাগের সাবেক অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ এবং বিশেষ অথিতি ছিলেন ব্রেন স্টেশন ২০২৩ এর সহপ্রতিষ্ঠাতা এবং সিইও রাইসুল কবির ।
একই দিনে বিকাল ৩টায় দ্বিতীয় সেশনটি অনুষ্ঠিত হয়। আর্কিটেকচার, ইইই, ফার্মেসি এবং টেক্সটাইল বিভাগের শিক্ষার্থীরা এ সেশনে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও, এসেনশিয়াল ড্রাগস কো. লিমিটেডের প্রফেসর ড. এহসানুল কবির, আইইবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আসাদ হোসেন।
মঙ্গলবার বেলা ১১টায় তৃতীয় অধিবেশনের প্রধান অতিথি ছিলেন- জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মিজানুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার ড. লিও জেমস পেরেরা। এ সেশনে বাংলা, ইংরেজি, অর্থনীতি এবং আইন বিভাগের শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
সাউথইস্ট বিজনেস স্কুল আয়োজিত চতুর্থ ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নটরডেম ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. প্যাট্রিক ড্যানিয়েল গ্যাফনি, উত্তরা গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. হযরত আলী।
সব অধিবেশনে সভাপতিত্ব করেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলাম। সাউথইস্ট ইউনিভার্সিটি বোর্ডের উপদেষ্টা অধ্যাপক ড. আ.ন.ম. মেশকাত উদ্দিন, সাউথইস্ট ইউনিভার্সিটির রেজিস্ট্রার মেজর জেনারেল কাজী ফখরুদ্দিন আহমেদ (অব.), ডিনরা, বিভাগীয় প্রধানরা নতুন শিক্ষার্থীদেরকে আন্তরিক স্বাগত জানান।
অতিথিরা তাদের আলোচনায় শিক্ষার্থীদের সময়ানুবর্তিতাকে অগ্রাধিকার দিতে এবং লক্ষ স্থির রেখে পড়ালেখা চালিয়ে যেতে পরামর্শ প্রদান করেন।