× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মানারাত ইউনিভার্সিটিতে বোর্ড অব ট্রাস্টিজের ৬ সদস্যকে সংবর্ধনা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ২০:১৪ পিএম

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ২০:১৬ পিএম

মঙ্গলবার সন্ধ্যায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের ছয় সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়। প্রবা ফটো

মঙ্গলবার সন্ধ্যায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের ছয় সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়। প্রবা ফটো

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের ছয় সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসের সভাকক্ষে অনুষ্ঠিত বোর্ড অব ট্রাস্টিজের ৮২তম সভায় এ সংবর্ধনা দেন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

সংবর্ধনা পাওয়া ওই ছয় সদস্য হলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত, সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান এমপি, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিটিউশন বাংলাদেশের (আইইবি) সাবেক প্রেসিডেন্ট ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও সিটি ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ড. সেলিম মাহমুদ এমপি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমিরেটাস অধ্যাপক ড. খন্দকার বজলুল হক।

সভায় বোর্ড অব ট্রাস্টিজের অন্যান্য সদস্য, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান এবং রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জাম হোসেনকে সঙ্গে নিয়ে ওই ছয় সদস্যকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান মানারাত ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম। এ সময় শুভেচ্ছা স্বরূপ তাদেরকে ফুলের চারা প্রদান করা হয়। 

সভায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দ মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে দেশ সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা