× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রশ্নফাঁস চক্রের ফাঁদ নিয়ে সতর্ক করলেন ঢাবি উপাচার্য

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৫৯ পিএম

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৩৫ পিএম

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ঢাবি উপাচার্য ড. এ এস এম মাকসুদ কামাল। প্রবা ফটো

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ঢাবি উপাচার্য ড. এ এস এম মাকসুদ কামাল। প্রবা ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা নির্বিঘ্নে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য ড. এ এস এম মাকসুদ কামাল। তিনি বলেছেন, অনেক চক্রই ফাঁদ পাতছে। শিক্ষার্থী ও অভিভাবকদের বলব চক্রের ফাঁদে পা না দিতে ৷

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সামাজিক বিজ্ঞান অনুষদের পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ঢাকাসহ বাইরের কেন্দ্রগুলোয় আমরা যোগাযোগ করেছি। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে পরীক্ষা দিচ্ছেন।

উপাচার্য জানান, এ বছর ১ লাখ ১২ হাজর ২৭৭ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। প্রতি আসনের বিপরীতে ৩৮ জন প্রতিযোগিতা করছেন। সমাজমাধ্যমে একটি চক্র গুজব ছড়িয়েছে। আমরা শিক্ষার্থী ও অভিভাবকদের বলব চক্রের ফাঁদে পা না দিতে। এ রকম কোনো ঘটনার অভিযোগ আমরা পাইনি। আমরা সজাগ আছি।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় উপাচার্যের সঙ্গে ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) ড. সীতেশ চন্দ্র বাছার, বিজ্ঞান অনুষদের ডিন ড. জিয়াউর রহমান, প্রক্টর ড. মো. মাকসুদুর রহমান।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) ব্যবসায় শিক্ষা ইউনিট, ১ মার্চ  বিজ্ঞান ইউনিট ও ৯ মার্চ চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার দিন নির্ধারণ করা হয়েছে।

এর আগে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ঢাবিতে ভর্তির জন্য ২ লাখ ৯৮ হাজার ৪২৯ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। সে তুলনায় চলতি শিক্ষাবর্ষে ১৯ হাজার ৪৩৩টি আবেদন কম পড়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা