× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিভিন্ন ভাষার গানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করল আইএসডি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৪১ পিএম

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৫২ পিএম

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে অ্যাসেম্বলি হয়েছে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায়। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে অ্যাসেম্বলি হয়েছে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায়। ছবি : সংগৃহীত

বিভিন্ন ভাষায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে অ্যাসেম্বলির আয়োজন করেছে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি)। 

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) আইএসডি সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আয়োজনের শুরুতে বাংলাদেশি শিক্ষার্থীরা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি পরিবেশন করে। এরপর ছয়জন বিদেশি শিক্ষার্থী তাদের নিজ নিজ মাতৃভাষা- ইংরেজি, ফরাসি, স্প্যানিশ, ডাচ, হিন্দি ও আফ্রিকান ভাষায় কালজয়ী গানটি গেয়ে শোনায়।

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আইএসডির পরিচালক স্টিভ ক্যালান্ড-স্কোবল বলেন, ‘জাতিসংঘের হিসাব অনুযায়ী, বৈশ্বিক জনসংখ্যার ৪০ শতাংশ তাদের মাতৃভাষায় লেখাপড়া করার সুযোগ পায় না। কিছু কিছু অঞ্চলে এই সংখ্যাটি ৯০ শতাংশ এরও বেশি।’

স্কুলটির বাংলা বিভাগের প্রধান ইশরাত জাহান সুখী বলেন, ‘আইএসডির এই আয়োজনের মধ্য দিয়ে ভাষার ভিন্নতাকে শ্রদ্ধা এবং সবার ভাষা ও মতামতকে সমান গুরুত্ব দিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গঠনে আইএসডির দৃঢ় সংকল্প প্রতিফলিত হয়েছে।’

আয়োজনে আইএসডির শিক্ষার্থী-শিক্ষকরা স্কুলের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। গান, কবিতা ও নাচের পরিবেশনায় সাংস্কৃতিক বৈচিত্র্যের মনোমুগ্ধকর প্রদর্শনী ফুটে ওঠে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা